পুজোর সাজে চুলে থাকুক ঘুঙুরের ঝংকার! শাড়ি থেকে বিয়েবাড়ি—ট্রাই করুন নতুন হেয়ার ট্রেন্ড

শাড়ি ও মেকআপের সঙ্গে চুলে থাকুক ঘুঙুরের ঝংকার! পুজো থেকে বিয়েবাড়ি— ট্রাই করুন এই নতুন হেয়ার ট্রেন্ড

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক : পরিপাটি করে শাড়ি পরেছেন। ধৈর্য ধরে করেছেন নিখুঁত মেকআপও। কিন্তু আয়নায় তাকিয়ে মনে হচ্ছে কোথায় যেন একটু খামতি রয়ে গেল? চুলে যদি কোনো সাজই না থাকে, তবে সম্পূর্ণ সাজটাই একটু ফিকে মনে হতে পারে। অনেকেই সাধারণ খোলা চুলেই বেরিয়ে পড়েন, যা দেখতে নিশ্চয়ই ভালো লাগে। কিন্তু সেই খোলা চুলে বা সাধারণ খোঁপায় যদি যোগ করে দেওয়া যায় ছোট ছোট ঘুঙুর, তবে এক নিমেষেই বদলে যাবে আপনার পুরো লুক!

বর্তমানে বিউটি ওয়ার্ল্ডে চুলে ঘুঙুর লাগানোর ট্রেন্ড তুঙ্গে। ফ্যাশন ইনফ্লুয়েন্সর ও বিউটি ক্রিয়েটরদের হাত ধরে শুরু হওয়া এই স্টাইল এখন উৎসবের মরশুমে দারুণ জনপ্রিয়। বিনুনি হোক বা খোঁপা—বিয়েবাড়ি থেকে শুরু করে পূজোর বিশেষ দিনগুলিতে চুলে ঘুঙুর বেঁধে কীভাবে মাত করবেন, রইল তার সহজ কিছু স্টাইলিং টিপস:

আরও পড়ুন- মিষ্টি কুমড়ো ফেসপ্যাক: উজ্জ্বল ত্বক পেতে ঘরোয়া ৩টি সহজ উপায়

১. খোঁপায় গেঁথে নিন ঘুঙুর (Traditional Bun)

  • হেয়ার পিনের ট্রিক: বাজার থেকে ১০-১২টি ছোট ঘুঙুর কিনে এনে সাধারণ চুলের কাঁটা বা ইউ-পিনের (U-pin) মধ্যে ঢুকিয়ে নিন। খোঁপা বাঁধাসূত্রে এই কাঁটাগুলি খোঁপায় গেঁথে নিলেই তৈরি চমৎকার লুক।

  • ঘুঙুরের মালা বা চেন: ফুলের মালার মতো একটি তারের সাহায্যে অনেকগুলি ঘুঙুর একসঙ্গে গেঁথে নিন। এবার সেই ঘুঙুরের মালা খোঁপার চারপাশে গোল করে পেঁচিয়ে আটকে নিন।

  • সাবেকি পোশাকের সঙ্গে বিশেষ করে অষ্টমীর অঞ্জলির দিন এই সাজ দারুণ মানাবে।

আরও পড়ুন- পুজোর আগেই সিকিমে বরফের চমক! মুগুথাং থেকে ছাঙ্গু, কোথায় কোথায় শুরু হলো তুষারপাত?

২. বিনুনিতে ঘুঙুরের কারুকাজ (Ethnic Braid)

  • প্রথমে চুল ভালো করে আঁচড়ে বিনুনি বুনে নিন। বিনুনির প্রতিটা খাঁজে ঘুঙুর যুক্ত হেয়ার পিন গুজে দিতে পারেন।

  • এছাড়া বাজারে ঘুঙুর লাগানো লম্বাচেন পাওয়া যায়। বিনুনি করার সময় সেই চেন চুলে জড়িয়ে নিতে পারেন অথবা বিনুনির ওপর থেকে নিচে ঝ ঝুলিয়ে দিতে পারেন।

  • পুরো চুল খোলা রেখে শুধু মাঝখানের কিছুটা চুল নিয়ে ছোট করে বিনুনি বানিয়ে, তাতেও ঘুঙুরের চেন ঝুলিয়ে দেওয়া যায়।

৩. খোলা চুলে করুন বাজিমাত (Open Hair Style)

  • খোলা চুলেও ঘুঙুরের স্টাইল করা ভীষণ সহজ। সামনের কিছুটা চুল দুই পাশ থেকে টেনে এনে মাথার পেছনে হাফ-আপ স্টাইলে বেঁধে নিন, আর বাকি চুল খোলা রাখুন।

  • যেখানে চুল বাঁধছেন, সেই অংশে ছোট ঘুঙুরের চেন বা লম্বালম্বি ঘুঙুরের লহর আটকে দিন।

  • এছাড়া আজকাল বাজারে প্রস্তুত ঘুঙুর আটকানো মেটাল ব্যাক-ক্লিপ পাওয়া যায়, যা খোলা চুলে এক ক্লিকেই সেট করে নেওয়া যায়।

FAQ / সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর:

১. চুলে ঘুঙুর কীভাবে লাগাবেন?

উত্তর: ঘুঙুর যুক্ত হেয়ার পিন, ঘুঙুরের চেন বা বিশেষ ব্যাক-ক্লিপ ব্যবহার করে সহজে চুলে ঘুঙুর পরা যায়।

২. খোঁপায় কীভাবে ঘুঙুর সাজাবেন?

উত্তর: ঘুঙুর দিয়ে তৈরি মালা খোঁপার চারপাশে গোল করে জড়িয়ে বা ঘুঙুর লাগানো ইউ-পিন খোঁপায় আটকে দিয়ে সাজাতে পারেন।

৩. বিনুনিতে কীভাবে ঘুঙুর ব্যবহার করবেন?

উত্তর: বিনুনির প্রতিটি খাঁজে ঘুঙুর পিন সেট করে কিংবা ঘুঙুরের লম্বা চেন বিনুনির ভাঁজে গেঁথে সাজাতে পারেন।

৪. খোলা চুলে কি ঘুঙুর পরা যায়?

উত্তর: হ্যাঁ, অবশ্যই। সামনের কিছুটা চুল পেছনে বেঁধে সেখানে ঘুঙুরের চেন বা ব্যাক-ক্লিপ লাগিয়ে সুন্দর লুক পাওয়া যায়।

৫. কোন অনুষ্ঠানে চুলে ঘুঙুর পরা উপযুক্ত?

উত্তর: দুর্গাপূজোর মতো উৎসবের দিনগুলিতে, বিয়েবাড়িতে, গায়ে হলুদ বা যেকোনো ঐতিহ্যবাহী সামাজিক অনুষ্ঠানে শাড়ি বা এথনিক পোশাকের সঙ্গে চুলে ঘুঙুর পরা যেতে পারে।

সপ্তাহের সেরা

বাংলায় সংগঠন বাড়ানোর লক্ষ্য RSS-এর, অক্টোবরেই শাখা ১০ হাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা

শতবর্ষে বাংলায় সংগঠন বিস্তারে বিশেষ পরিকল্পনা RSS-এর নিউজ বাজার২৪ ডিজিটাল...

বিকশিত ভারতের লক্ষ্যে তরুণদের ডাক, মালদায় VBYLD ২০২৭-এর প্রস্তুতি নিয়ে সাংবাদিক বৈঠক

Newsbazar24 Desk:: দেশের যুব সমাজকে নেতৃত্বদানের সুযোগ করে দেওয়া...

ইতিহাসের মঞ্চে বারানিকা! এশিয়ান গেমসে পোল ভল্টে ঝপ্রথম পদক

Newsbazar24 Desk: এশিয়ান গেমসের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন ভারতের...

সাবধান যাত্রী! ট্রেনে যাত্রী সেজেই কেপমারির ফাঁদ, মালদহে ফাঁস ‘লেডি গ্যাং’

Newsbazar24 Desk: দূরপাল্লার ট্রেনে যাত্রী সেজে উঠে সুযোগ বুঝে...

Topics

বাংলায় সংগঠন বাড়ানোর লক্ষ্য RSS-এর, অক্টোবরেই শাখা ১০ হাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা

শতবর্ষে বাংলায় সংগঠন বিস্তারে বিশেষ পরিকল্পনা RSS-এর নিউজ বাজার২৪ ডিজিটাল...

ইতিহাসের মঞ্চে বারানিকা! এশিয়ান গেমসে পোল ভল্টে ঝপ্রথম পদক

Newsbazar24 Desk: এশিয়ান গেমসের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন ভারতের...

সাবধান যাত্রী! ট্রেনে যাত্রী সেজেই কেপমারির ফাঁদ, মালদহে ফাঁস ‘লেডি গ্যাং’

Newsbazar24 Desk: দূরপাল্লার ট্রেনে যাত্রী সেজে উঠে সুযোগ বুঝে...

জনগণনার তালিকা থেকেই উধাও গোটা গ্রাম! চাঁচলে ২৫ পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা

মৌজা সীমানার জটিলতায় জনগণনার তালিকা থেকে বাদ গোটা গ্রাম নিউজ...

সস্তায় বালি দিতে সরকারের উদ্যোগ, প্রয়োজনে নিজেই কিনে বিক্রি করবে সরকার: শুভেন্দু

প্রয়োজনে সরকার নিজেই বালি কিনে বিক্রি করবে নিউজ বাজার ২৪...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img