শীতের আমেজে !নভেম্বরের শুরুতেই পারদ পতন, জানাল হাওয়া অফিস

শীতের আমেজে ভর বঙ্গে! নভেম্বরের শুরুতেই পারদ পতন, জানাল হাওয়া অফিস

news bazar24, ডেস্ক, কলকাতা:

নভেম্বরের শুরু থেকেই বঙ্গে হিমেল হাওয়া শুরু হয়েছে রাজ্য জুড়ে । সকাল-সন্ধ্যায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে।  অনেকেই রাতে চাঁদর কম্বল ব্যবহার করতে শুরু করেছে রাতে শোবার সময়। শহর থেকে জেলা সব জায়গাতেই এখন হালকা শীতের আমেজ। আলিপুর হাওয়া দফতর জানিয়েছে, বঙ্গে পারদ পতন শুরু হয়েছে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ক্রমশ কমছে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা তৈরি হলেও আগামী চার থেকে পাঁচ দিনে তার প্রভাবে রাজ্যের  অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আরও খানিকটা তাপমাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

🌦️ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আলিপুর  হাওয়া দফতরের সূত্রে খবর, আগামী কয়েকদিন তাপমাত্রায় তেমন ওঠানামা না হলেও বাতাসে জলীয় বাষ্প কমে যাবে। এর ফলে শীতের আমেজ আরও বাড়বে। মানুষকে রাতের দিকে কম্বল নিয়েই ঘুমাতে হবে ।

তবে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

বনগাঁ বেনাপোল সীমান্তে ‘SIR’ জটিলতায় ক্ষোভ বাড়ছে মানুষের

🌤️ কলকাতায় রোদ ঝলমলে আকাশ

 সকাল থেকেই কলকাতার শহরের আকাশ পরিষ্কার। ভোরে সামান্য কুয়াশা থাকলেও দুপুর গড়াতেই রোদ ঝলমলে আকাশ।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.৪ ডিগ্রি সেলসিয়াস।

❄️ উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত

অন্যদিকে, উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ আরও নিচের দিকে  নেমেছে। দার্জিলিং ও কালিম্পঙের মতো পার্বত্য জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। এখনই সেখানে রীতিমতো জাঁকিয়ে শীতের আমেজ।

স্বপ্নাদেশে মুসলিম মহিলার কালীপুজো, সম্প্রীতির নজির মালদহে

🧤 সংক্ষেপে

  • নভেম্বরের শুরু থেকেই বঙ্গে শীতের ছোঁয়া 🌬️

  • চার-পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই ☀️

  • মাঝনভেম্বর থেকে উপকূল জেলাগুলিতে হালকা বৃষ্টি 🌧️

  • কলকাতায় তাপমাত্রা: সর্বোচ্চ ৩০°, সর্বনিম্ন ২১.৪°

  • উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত ❄️

  • accuweather

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img