ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের শীতের প্রভাব, জেলায় জেলায় নামল পারদ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসে আবারও শীতের প্রভাব টের পাচ্ছে বাংলা। কয়েক দিন তুলনামূলক উষ্ণ থাকার পর শনিবার একধাক্কায় তাপমাত্রা কমেছে রাজ্যের একাধিক জেলায়। ফলে ফের ঠান্ডার আমেজ ফিরছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় রোদ থাকলেও ভোর ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি স্পষ্ট।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যের কোথাও রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পরের তিন দিনে ধীরে ধীরে সব জেলায় রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আরও পড়ুন-বিদায়ের মুখেও চমক দিচ্ছে শীত, আরও কয়েকদিন নামবে পারদ বাংলায়

উল্লেখ্য, জানুয়ারির শেষ দিক থেকেই শীতের দাপট কমতে শুরু করেছিল। টানা প্রায় দু’সপ্তাহ পর শনিবার ফের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে নেমে আসে। একই সময়ে কল্যাণীতে রাতের তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

তবে হাওয়া অফিসের মতে, বর্ষশেষ বা বর্ষবরণের সময়কার মতো কনকনে শীত আর ফিরছে না। আপাতত হালকা থেকে মাঝারি শীতের আমেজই থাকবে রাজ্যজুড়ে।

রবিবার রাতে তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলে পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। তবে সকালবেলায় কলকাতা সহ বিভিন্ন জেলায় হালকা কুয়াশা দেখা যেতে পারে, যদিও দৃশ্যমানতা খুব বেশি কমার আশঙ্কা নেই।

অন্যদিকে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। ওই সব এলাকায় দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সব মিলিয়ে বলা যায়, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না। বরং শেষ লগ্নে এসে আরও কিছুদিন ঠান্ডার ছোঁয়া উপভোগ করার সুযোগ পাবে রাজ্যবাসী।

mausam

সপ্তাহের সেরা

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...

ছাত্রীদের জন্য এই বছরেই বড় উপহার! ৭০ হাজার জনকে ফ্রি স্কুটি দেবে যোগী সরকার

কোন ছাত্রীদের দেওয়া হবে ফ্রি স্কুটি? নিউজ বাজার২৪ ডেস্ক :...

২০২৭ বিশ্বকাপ নিয়ে বিস্ফোরক বিরাট! বোর্ডকে সরাসরি বার্তা দিয়ে চাপ বাড়ালেন কোহলি

২০২৭ বিশ্বকাপ নিয়ে কী বললেন বিরাট কোহলি? নিউজ বাজার২৪ ডেস্ক ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img