বাসের ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার প্রস্তাব! শহর থেকে জেলায় ভাড়া বাড়াতে সরব বাসমালিকরা

কেন বাসভাড়া বাড়ানোর দাবি তুলছেন মালিকরা?

ডিজিটাল ডেস্ক , নিউজ বাজার২৪: ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও রক্ষণাবেক্ষণের খরচ সামলাতে না পেরে অবশেষে বাসভাড়া বাড়ানোর দাবিতে সরব হলেন রাজ্য বাস ও মিনিবাস মালিকরা। শেষবার ২০১৮ সালে সরকারিভাবে বাসভাড়া সংশোধন করা হয়েছিল। কিন্তু দীর্ঘ আট বছর ধরে জ্বালানির দাম বহুগুণ বাড়লেও ভাড়া না বাড়ায় শহর ও জেলাগুলিতে একের পর এক রুটে বাস পরিষেবা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার প্রস্তাব নিয়ে পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের দ্বারে হাজির হয়েছেন বাসমালিক সংগঠনের প্রতিনিধিরা।

কেন ভাড়া বৃদ্ধির দাবি?

বাসমালিকদের বক্তব্য, ২০১৮ সালে যখন শেষবার ভাড়া বাড়ে, তখন প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৭০ টাকার কাছাকাছি। কিন্তু বর্তমানে সেই দাম সেঞ্চুরি পার করে প্রায় ১০০ টাকায় গিয়ে ঠেকেছে। কোভিডের ধাক্কা সামলে ওঠার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, যন্ত্রাংশের চড়া দাম, বিমা খরচ এবং চালক-কন্ডাক্টরদের কমিশন বৃদ্ধিতে বাস চালিয়ে লাভের মুখ দেখা তো দূর, চরম লোকসানের মুখে পড়তে হচ্ছে। এর ফলে বহু রুটে বাসের সংখ্যা কমে গিয়ে দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরাও।

আরও পড়ুন- রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারে চাকরি ! ২০০১ সাল থেকে কার্যকর, শুভেন্দুর ঘোষণার পর বিজ্ঞপ্তি জারি

প্রস্তাবিত নতুন ভাড়ার তালিকা

কলকাতা ও জেলার জন্য বাসমালিকদের জমা দেওয়া নতুন ভাড়ার প্রস্তাবিত তালিকা নিচে দেওয়া হলো:

কলকাতায় সাধারণ বাস (প্রস্তাবিত ভাড়া):

প্রথম ৪ কিমি: ১৮ টাকা (সেপ্টেম্বরের বৈঠকে প্রথম ধাপে ২০ টাকার দাবিও উঠেছিল)

৪ থেকে ৬ কিমি: ২০ টাকা

৬ থেকে ৮ কিমি: ২২ টাকা

৮ থেকে ১২ কিমি: ২৪ টাকা

১২ থেকে ১৬ কিমি: ২৬ টাকা

১৬ থেকে ২০ কিমি: ২৮ টাকা

২০ থেকে ২২ কিমি: ৩০ টাকা

জেলার ক্ষেত্রে সাধারণ বাস:

প্রথম ৪ কিমি: ২০ টাকা (পরবর্তী প্রতি কিমিতে ১ টাকা ২০ পয়সা হারে যুক্ত হবে)

এক্সপ্রেস, এসি ও ভলভো বাস:

এক্সপ্রেস বাস: প্রথম ৪ কিমিতে ২৫ টাকা (পরবর্তী প্রতি কিমিতে ১ টাকা ৫০ পয়সা)

সাধারণ এসি বাস: প্রথম ৪ কিমিতে ৪০ টাকা

ভলভো বাস: প্রথম ২ কিমিতে ৫০ টাকা

এছাড়াও হাওড়া, দুর্গাপুর, আসানসোল, মালদা এবং দার্জিলিঙের মতো পাহাড়ি ও জেলাভিত্তিক এলাকার মিনিবাসের ভাড়াও একইভাবে পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে।

সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষা 

দুর্গাপুজোর পর বাসভাড়া বৃদ্ধির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়ে রেখেছিলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাসমালিকদের দাবি, নতুন এই ভাড়া কার্যকর হলে যাত্রীদের আরও উন্নত ও নিয়মিত পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে। তবে শেষ পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এই প্রস্তাবে কবে চূড়ান্ত সিলমোহর পড়ে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন বাস মালিক থেকে শুরু করে আমজনতা।

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

মালদার টিপাজানির খাঙালি কালী, ২২ বোনের রহস্যময় কাহিনি! আজও বহন করে চলেছে আড়াইশো বছরের ঐতিহ্য

মালদার টিপাজানির আরাপুর সংলগ্ন এলাকায় মা খাঙালি কালীপুজোর আয়োজননিউজ...

Topics

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img