Newsbazar24 :
শীত কাটিয়ে এক মনোরম বাসন্তিক পরিবেশ। সকালের দিকে হালটা ঠান্ডা, পরেই তাপমাত্রা বাড়তে থাকে। গাছে গাছে লাল পলাশের সঙ্গে কোকিলের ডাক শুরু হয়েছে।
মঙ্গলবার আবহাওয়া অফিস জানাচ্ছে, দোলের আগেই লাফিয়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে হবে বৃষ্টিও। সবমিলিয়ে আজ কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দোল পর্যন্ত সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ থাকবে। দোলের পর থেকে দক্ষিণবঙ্গে আর শীতের সামান্য আমেজটুকুও ফিরবে না। তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। একধাক্কায় চড়বে পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না। আপাতত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের ধীরে ধীরে ফিকে হচ্ছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ সেভাবে বৃষ্টি হবে না উত্তরবঙ্গের (North Bengal Weather) কোথাও। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ও বৃহস্পতিবার। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে।



