আজকের আবহাওয়া

 

গত ২দিন ধরে তাপমাত্রা কিছুটা বাড়া শুরু করেছে। ঘটে পুরোদমে ফ্যান চালু হয়েছে। এর মধ্যে অবশ্য বৃষ্টির পূর্বাভাস আছে।

সোমবার আবহাওয়া দপ্তর জানাচ্ছে, তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। একধাক্কায় চড়বে পারদ। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আপাতত কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে কোথাও। শুষ্ক আবহাওয়ার দাপট বাড়বে। দক্ষিণবঙ্গে ক্রমশ ঊর্ধ্বমুখী পারদে গলদঘর্ম দশা ফিরবে। দোলের দিনও দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকবে। দিনের বেলায় যথেষ্ট গরমের ফিল হবে। দোল, হোলির সময় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পরে ৩৫ ডিগ্রি।

অন্যদিকে উত্তরবঙ্গে ভরা মার্চেও শীতের আমেজ রয়েছে উত্তরে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহেও উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। আপাতত তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই।

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

Topics

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img