আজকের আবহাওয়া

Newsbazar24 :

বসন্তের এক মনোরম আবহাওয়া। সকালের দিকে মৃদু উত্তুরে হাওয়া। তবে এমন মনোরম আবহাওয়া আর কয়েকদিন মাত্র।

শনিবার সকালের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুব শীঘ্রই বদল হতে চলেছে বাংলার আবহাওয়া। সামনেই দোল এবং হোলির উৎসব। আর সেই সময় পারদ অনেকটাই চড়বে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। এমনকী কলকাতায় ৩৫ ডিগ্রি ও জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে যেতে পারে বলেও ইঙ্গিত হাওয়া অফিসের। আবহাওয়াবিদরা বলছেন, এবারের রঙের উৎসব গত কয়েক বছরের মধ্যে সবথেকে উষ্ণ হবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নতুন করে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এর মধ্যেই অসমে রয়েছে একটি ঘুর্ণাবর্ত। এর ফলেই তাপমাত্রা ওঠানামা করছে। তবে আজ শনিবার থেকে আবহাওয়ার বদল ঘটবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করবে। রাতেও গরম অনুভূত হবে বলে পূর্বাভাস। এমনকী আগামী ১০ই মার্চের পর তাপমাত্রা আরও বাড়বে বলে অনুমান আবহাওয়া দফতরের। আবহাওয়া অফিসের পূর্বাভাস, জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে। আপাতত আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। কলকাতার তাপমাত্রা গত ২৪ ঘণ্টা আগেও ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। ফলে শরীরে ঠান্ডার অনুভূতি লাগছিল। তবে আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতির অনেকটাই ঘটবে বলে ইঙ্গিত। পূর্বাভাসে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

অন্যদিকে বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস আজ শনিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img