আজকের আবহাওয়া

Newsbazar24 :

আবার সকালের দিকে ঠান্ডা একটু ফিরে এসেছে। শীতের আমেজ কাটিয়ে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) গরম পড়তে শুরু করেছে। তবে এরই মধ্যে ফের পরিবর্তন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে ফের দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামবে। ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা কমবে। সামান্যই পরিবর্তন হবে। যদিও তাতে শীতের ফিল ফেরার আর কোনো সম্ভাবনা নেই। তারপর সপ্তাহান্তে আবার পারদ চড়তে পারে। চলতি সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। কিছু কিছু জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হবে না কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে। তবে সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার হয়ে যাবে আকাশ। সকালের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই।

অন্যদিকে গত কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ থেকে আর নেই। উত্তরবঙ্গে আগামী চার-পাঁচ দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো থাকবে আবহাওয়া।তাপমাত্রার খুব একটা হেরফের লক্ষ্য করা যাবে না চলতি সপ্তাহে।

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

Topics

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img