আজকের আবহাওয়া 

Newsbazar24:

গতকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছে। কমবেশি সব জেলাতেই ভালো বৃষ্টি হয়েছে। আজ, শনিবার সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং দু’টি মৌসুমি অক্ষরেখার সংযোগে আজ শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বহু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (South Bengal Weather)। আলিপুর হাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে, অন্তত আটটি জেলায় আজ বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

আজ যে আটটি জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। আবহবিদদের মতে, এই সমস্ত এলাকাগুলিতে স্থানীয় জলস্ফীতি ও বন্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘূর্ণাবর্তের উৎসস্থল একটি দক্ষিণবঙ্গে, অন্যটি উত্তর ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও ছত্তিশগড় অতিক্রম করে বাংলার দিকেই ধাবিত। এই দুটি মৌসুমি অক্ষরেখা একত্রে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর জলীয় বাষ্প টেনে আনছে। এর ফলেই রাজ্যের উপর তৈরি হচ্ছে এক অস্বাভাবিক আর্দ্র পরিবেশ, যা ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে।

অন্যদিকে উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্ভব। বিশেষজ্ঞদের পরামর্শ, বাসিন্দারা আবহাওয়ার আপডেট নিয়মিত দেখে চলুন। রাজ্যের বিস্তীর্ণ অংশে আগামী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img