আজকের আবহাওয়া

Newsbazar24 :

এবার দ্রুত পারদের পতন শুরু হয়েছে। এখন বলাই যায় একেবারে দুয়ারে শীত। সকালের দিকে বেশ খানিকটা কুয়াশা। বেলা বাড়লে রোদের দেখা মিলছে।

বুধবার আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আর ২/১দিনের মধ্যেই উত্তর-পূর্ব হাওয়ার বদলে উত্তর ও উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইবে। হু হু করে নামবে তাপমাত্রা। শনি ও রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পারদ পতনের ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।জমিয়ে শীতের আমেজ ফেরার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে সপ্তাহের শেষে শীতের দ্বিতীয় আক্রমন শুরু হবে। তবে এই সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। মূলত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া আগামী ৫ দিন থাকবে রাজ্যে। তার পরেই উত্তুরে বাতাস স্বাধীনভাবে প্রবেশ করবে।

অন্যদিকে উত্তরবঙ্গে আগামিকাল বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। । উত্তরবঙ্গ তো বটেই, রাজ্যের আর কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কুয়াশার সম্ভাবনা দার্জিলিং-সহ রাজ্যের ৯ জেলায়। মূলত মাঝারি কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই খুব সকালে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা থাকবে।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img