আজকের আবহাওয়া

Newsbazar24 :

গত বেশ কয়েকদিন ধরেই সকালের দিকে প্রবল কুয়াশা। বেলা বাড়লে কুয়াশা কমছে। ডিসেম্বরে তেমন কোনো শীত পরে নি।

বুধবার আবহাওয়া অফিস জানাচ্ছে, নতুন বছরের শুরুতে খানিকটা জাঁকিয়ে ঠাণ্ডা পড়লেও তা দীর্ঘস্থায়ী হয়নি। গত সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে কনকনে ঠাণ্ডা ছিল। তবে গত দু’দিনে সেই ছবি বদলেছে। জেলায় জেলায় বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বিগত দু’দিনে পারদ ওঠানামা হয়েছে। একটু একটু করে বেড়েছে রাজ্যের নানান জেলার তাপমাত্রা (South Bengal)। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে গত রবিবার থেকে কমেছে শীতের দাপট। সোমবার অবশ্য খানিকটা তাপমাত্রা হ্রাস পেয়েছিল। এই আবহে ফের বড় পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু’দিনে ফের ২-৪ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে। উত্তরের জেলাগুলিতেও পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, আজ থেকে আগামী ১৩ জানুয়ারি অবধি দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে খবর। তবে গতকাল যেমনই আবহাওয়া থাকুক না কেন, আগামী দু’দিনে রাজ্যে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal Weather) ক্ষেত্রেও একই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১৩ জানুয়ারি অবধি উত্তরের জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা নেই। সেখানেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।

সপ্তাহের সেরা

পুরাতন মালদায় মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ শিশু, এলাকায় শোক

মহানন্দা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ ২ শিশু নিউজ বাজার২৪...

গাজোলে বিজেপি নেতার ছেলের উপর হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক

চায়ের দোকানে বসে থাকার সময় হামলার অভিযোগ নিউজ বাজার২৪ ডেস্ক...

মতিঝিলের হোটেলের বন্ধ ঘরে কী চলছিল? আচমকা হানা পুলিশের, পর্দাফাঁস বড়সড় মধুচক্রের

পুলিশের অভিযানে আটক ৪, উদ্ধার ৪ মহিলা মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল...

২১ মে বাংলার আবহাওয়ায় বড় বদল!কলকাতা-মালদায় বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

মাছ চাষ করলেই পাবেন মোটা টাকা! ৬০% পর্যন্ত ভরতুকি দিচ্ছে কেন্দ্র,রইল আবেদনের নিয়ম

কারা পাবেন মাছ চাষের সরকারি ভর্তুকি? নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

Topics

পাকিস্তানকে ধুয়ে দিল বাংলাদেশ! টেস্ট সিরিজে ঐতিহাসিক হোয়াইটওয়াশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ল বাংলাদেশ নিউজ বাজার২৪ ডেস্ক : ক্রিকেট...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img