আজকের আবহাওয়া

Newsbazar24 :

সকাল থেকেই দুই বঙ্গে বেশ কুয়াশা। ভোরের দিকে রাস্তায় দৃশ্য মানতার অভাবের জন্য গাড়ির গতি যথেষ্ট কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কুয়াশা কেটে যাচ্ছে।

সোমবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে,রাজ্যে বেলার দিকে মূলত পরিষ্কার আকাশ। উপকূলের কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভালো কুয়াশার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পারদ পতনের ইঙ্গিত। জমিয়ে শীতের আমেজ ফেরার সম্ভাবনা। এই সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে কুয়াশার সম্ভাবনা বেশি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। ফের সামান্য বেড়েছে রাতের তাপমাত্রা। এখনও স্বাভাবিকের তিন ডিগ্রি উপরেই পারদ। মেঘলা আকাশ বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশ কিছুটা নীচে। ধীরে ধীরে কমবে সর্বনিম্ন তাপমাত্রা। সামান্য বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। তবে ভালো শীত আসতে আরও ৪/৫ দিন সময় লাগবে। কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯০ শতাংশ।

অন্যদিকে উত্তরবঙ্গে ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে পাহাড়ে ভালো ঠান্ডা পড়েছে। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img