Wednesday, February 11, 2026
28 C
Kolkata

আজকের আবহাওয়া

Newsbazar24 :

বছর প্রায় শেষ। কিন্তু সেইভাবে শীতের দেখা নেই। জাঁকিয়ে শীত কি আর পড়বে? আবহাওয়া অফিসও ঠিক মত তা বলতে পারছে না।

এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই। উল্টে পৌষ মাসে বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বললেই চলে, জানিয়ে দিয়েছেন আবহবিদেরা। শনিবার পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। তবে রবিবার থেকে পারদ পতন হতে পারে। উষ্ণ বড়দিন হলেও ইয়ার এন্ড-এ শীতের আমেজ বাড়বে। তবে কনকনে ঠান্ডা বা জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। বর্ষশেষে হু হু করে নামবে পারদ। নতুন বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে অনেকটাই। কলকাতায় ১৪ ডিগ্রির আশপাশে হবে তাপমাত্রা। জেলায় জেলায় ১০ ডিগ্রি বা তার নীচেও নেমে যেতে পারে তাপমাত্রা। পরপর পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। কোথাও পরিষ্কার আবার কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আপাতত স্বাভাবিকের উপরেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় রাতের তাপমাত্রা কমেছে, বেড়েছে দিনের তাপমাত্রা। সকালে হালকা কুয়াশা-ধোঁয়াশা এবং পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। কলকাতায় আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

অন্যদিকে বর্ষশেষের উইকেন্ডে ফের তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। শনিবার উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। জাঁকিয়ে শীত উধাও বছরের শেষে।

Hot this week

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

Topics

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে ব্যতিক্রম নয়, বিধানসভা সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের

বিধানসভায় নিরাপত্তা নিয়ে মামলা: মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম নয়,...

শীতের দাপট কমতেই মালদায় সময়ের আগেই আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ফেব্রুয়ারির দশ তারিখ। সাধারণ হিসেব...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img