Newsbazar24:
উত্তরে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢোকে নি। তবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হচ্ছে। কিন্তু তাপমাত্রা ভালোই আছে।
শুক্রবার সকালে আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে একাধিক জেলায়। শনিবার থেকে তারপরের ৪ দিনে ২-৪ ডিগ্রি করে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভ্যাপসা গরম থাকতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
আন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে ১১ জুন পর্যন্ত উত্তরবঙ্গ ভিজতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।







