আজকের আবহাওয়া 

Newsbazar24:

 

কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি আছে। এবার কিছুটা বৃষ্টি কমবে। তবে আজ বৃষ্টির পূর্বাভাস আছে।

 

শনিবার হাওয়া অফিস জানাচ্ছে, আজও একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার বদলের কথা জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা থাকবে আকাশ। শনিবার অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকতে পারে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে গোটা রাজ্যেই।

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল রয়েছে। তাই শনিবার পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর, ওডিশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল বরাবর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। পর্যটকদের উপকূলবর্তী এলাকায় ঘুরতে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

 

অন্যদিকে নিম্নচাপের জেরে আজ ভিজতে পারে উত্তরবঙ্গের (North Bengal Weather) কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার। ভারী বৃষ্টি না হলেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর রবিবার দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে।

সপ্তাহের সেরা

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা

কেন বাড়ছে ঢাকিদের চাহিদা নিউজ বাজার২৪ ডেস্ক: গত বছরের দুর্গাপুজোর...

১৮ এপ্রিল ভিজবে উত্তরবঙ্গ! মালদা সহ উত্তরের জেলাগুলোতে কালবৈশাখীর পূর্বাভাস

১৮ এপ্রিল উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে নিউজ বাজার২৪ ডেস্ক: আলিপুর...

আপনার পার্টনার কি নেতিবাচক? এই ৭ লক্ষণ দেখলেই বুঝে নিন সত্যি!

নেতিবাচক পার্টনার বলতে কী বোঝায় সম্পর্কে সবসময় সবকিছু ভালো থাকে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img