সাতদিন আগেই কেরলে ঢুকলো বর্ষা 

Newsbazar24:

 

আশা বাড়ছে বাংলার মানুষদেরও। মানে করা হচ্ছে, এবার দেশের সর্বত্র বর্ষা আগে ঢুকবে। নির্ধারিত সময়ের ৭ দিন আগে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করল মৌসুমী বায়ু। শনিবার এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। ২০০৯ সালের পর এই প্রথম এত আগাম দেশে ঢুকল বর্ষা। আসন্ন বর্ষায় দেশজুড়ে স্বাভাবিকের থেকে ৫ শতাংশ বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। স্বাভাবিকভাবে ১ জুন কেরলে প্রবেশ করে বর্ষা। তবে এবার যে বর্ষা আগাম আসতে চলেছে তা আগে থেকেই জানিয়েছিল মৌসম ভবন। সেই পূর্বাভাস সত্যি করে শনিবারই কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে জানিয়েছে তারা।

 

২০০৯ সালে ২৩ মে কেরলে বর্ষা প্রবেশ করেছিল। গত ১৫ বছর পর আবার এত আগাম দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করলেন বর্ষারানি। এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও আগাম ঢুকেছে বর্ষা। গত ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে। সাধারণত ১৯ মে নিকোবরে বর্ষা প্রবেশ করে। কেরলে বর্ষা প্রবেশের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আগামী ২৯মে ঘূর্ণিঝড়টি ওড়িশা থেকে বাংলাদেশের মধ্যে যে কোনও জায়গায় উপকূলে আঘাত হানতে পরে বলে মনে করা হচ্ছে।

সপ্তাহের সেরা

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

১৯ এপ্রিল আবহাওয়া: দক্ষিণবঙ্গে লু, উত্তরবঙ্গে বৃষ্টি-জানুন জেলাভিত্তিক পূর্বাভাস

কলকাতা ও আশপাশে লু-এর পরিস্থিতি নিউজ বাজার ২৪ ডেস্ক :...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img