আজকের আবহাওয়া 

Newsbazar24:

বাংলা জুড়ে চলেছে বিক্ষিপ্ত বৃষ্টি। তীব্র দাবদাহ কিছুটা কমেছে। এর মধ্যে আরও বৃষ্টির পূর্বাভাস আছে। এর মধ্যে আছে নিম্নচাপের ভ্রূকুটি।

শনিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আরব সাগরের নিম্নচাপ শক্তি বৃদ্ধি করেছে। ইতিমধ্যেই সেটি সুস্পষ্ট নিম্নচাপের চেহারা নিয়েছে। বর্তমানে এটি কঙ্কন উপকূল এলাকায় অবস্থান করছে। উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হতে চলেছে বলে খবর। আগামী ২৭ মে এই নিম্নচাপটির আরও শক্তি বৃদ্ধি হবে। তবে তার আগে থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার দক্ষিণবঙ্গে (South Bengal) ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও মোটামুটি একই রকম থাকবে আবহাওয়া। আগামী ৩ দিন দক্ষিণের জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। আগামীকাল অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গেই দোসর হতে পারে ৩০-৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামীকাল ঝড়বৃষ্টির পরিমাণ একটু বৃদ্ধি পেতে পারে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধ থেকে শুক্র অবধি ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের নানান জেলা।

অন্যদিকে উত্তরেও (North Bengal) ঝড়বৃষ্টির সিলসিলা চলবে। সোমবার অবধি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গেই বইবে ৩০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া। আজ ও আগামীকালও উত্তরের প্রত্যেকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img