Saturday, February 14, 2026
27 C
Kolkata

আজকের আবহাওয়া 

Newsbazar24 :

সোমবার দুই বঙ্গের কোনো কোনো জেলায় ভালো কালবৈশাখীর বৃষ্টি হয়েছে। কিন্তু তাতে গরম একদম কমে নি, বরং বেড়ে গেছে। দক্ষিণবঙ্গে রীতিমত তাপ প্রবাহ চলেছে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপ প্রবাহ কমার কোনো লক্ষণ নেই।

আবহাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ এবং বজ্রপাতের মিশ্র পূর্বাভাস রয়েছে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতার কারণে অস্বস্তি চরমে পৌঁছবে। একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। যদিও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। তবে বৃষ্টি হলেও অস্বস্তি অব্যাহত থাকবে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এই সব জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বৃষ্টির পাশাপাশি প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৪ মে পর্যন্ত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও গরমের তীব্র দাপট থাকবে। ঝড়-বৃষ্টির পূর্বাভাসও রয়েছে উত্তরে। বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের উত্তরাঞ্চলে।

বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে।

বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সন্তুষ্ট স্বাস্থ্য অধিকর্তা

নতুন গাইনোকোলজিস্ট নিয়োগের পর বড় ঘোষণা স্বাস্থ্য অধিকর্তার—এবার আর...

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img