আজকের আবহাওয়া 

Newsbazar24 :

 

বৃহস্পতিবার সন্ধ্যার পরে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে প্রবল বৃষ্টি হয়েছে। তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে গেছে। আরও দুদিন বৃষ্টির পূর্বাভাস আছে।

 

আবহাওয়া দপ্তর শুক্রবার জানিয়েছে, রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ভিজবে আজও। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, আবার কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এপ্রিলের শেষটা কেটেছে স্বস্তিতে। মে মাসের শুরুটাও মোটের উপর স্বস্তিতে কাটবে। আপাতত গরমের দাবদাহ থেকে সাময়িক রেহাই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যের বাতাসে প্রবেশ করছে। এরই ফলস্বরূপ বৃষ্টি হচ্ছে একাধিক জেলায়। আজকের পর শনিবার ও রবিবারও ভিজতে পারে দক্ষিণবঙ্গ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন। ক্রমশ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই রবিবার পর্যন্ত। স্বাভাবিকের নিচেই থাকবে অধিকাংশ জেলার তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে কলকাতায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশা থাকবে।

 

অন্যদিকে শুক্রে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে (North Bengal Weather)। আজ মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝড় বইতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছুদিন।

সপ্তাহের সেরা

গাজোলে গরু পাচারের অভিযোগ, মাঝরাস্তায় পিকআপ ভ্যান আটকে উদ্ধার ১১ টি গরু

কীভাবে আটক হল গরু বোঝাই ভ্যান ? নিউজ বাজার২৪ ডেস্ক...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

Topics

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

পাকিস্তানের সঙ্গে আলোচনা চাই? আরএসএস নেতার মন্তব্যে তোলপাড় দেশজুড়ে

পাকিস্তান নিয়ে আরএসএস নেতার বড় মন্তব্য নিউজ বাজার২৪ ডেস্ক :...

উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি: ১৬ মে বঙ্গে ঢুকছে বর্ষা? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: রাজ্যে...

মমতার এনরোলমেন্ট বৈধ ? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

আদালতে মমতার উপস্থিতি ঘিরে বিতর্ক নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img