আজকের আবহাওয়া 

Newsbazar24:

 

মার্চের শেষে গরমে নাস্তানাবুত বাংলা। বেশ গরম পড়ে গেছে। এই পরিস্থিতিতেই সোমবার আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে তাদের ফোরকাস্ট।

 

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার গন্ডি ছাড়িয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় একই পরিস্থিতি থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। তবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রার সেভাবে হেরফের হবে না। পশ্চিমের জেলায় জেলায় গরম অনেকটাই বেশি রয়েছে। তাপপ্রবাহের মত পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে সোমে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে অসহ্যকর গরম থাকবে দিনের বেলায়। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সর্বত্র (West Bengal Weather Update)। বৃষ্টির হবে না কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও। আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্র স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আপাতত তাপমাত্রা ঘোরাঘুরি করবে। স্বস্তির খবর হল, মঙ্গলবার থেকে সামান্য তাপমাত্রা কমার সম্ভাবনা।

 

অন্যদিকে আজ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে (North Bengal Weather)। দার্জিলিং এবং কালিম্পঙে সামান্য বৃষ্টি হলেও হতে পারে। বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরের জেলাগুলিতে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

সপ্তাহের সেরা

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

১৯ এপ্রিল আবহাওয়া: দক্ষিণবঙ্গে লু, উত্তরবঙ্গে বৃষ্টি-জানুন জেলাভিত্তিক পূর্বাভাস

কলকাতা ও আশপাশে লু-এর পরিস্থিতি নিউজ বাজার ২৪ ডেস্ক :...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img