আজকের আবহাওয়া

Newsbazar24 :

সকালের দিকে কিছুটা কুয়াশা। এক ধাক্কায় তাপমাত্রা কিছুটা বেড়ে গেছে। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ায় বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে।

সোমবার আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। তবে তাপমাত্রা সামান্য বাড়বে। সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা পড়বে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। মঙ্গলবার থেকে আবার দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি শুষ্ক হয়ে যাবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

অন্যদিকে সোমবার উত্তরবঙ্গের ছ’টি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি দুটি জেলার (আলিপুরদুয়ার এবং কোচবিহার) আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিঙের একটি বা দুটি অংশে তুষারপাতও হতে পারে। দার্জিলিঙের উঁচু জায়গায় বরফ পড়ার সম্ভাবনা আছে। মঙ্গলবার দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি সাতটি জেলার (জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img