ট্র্যাকে বিদ্যার সোনার দৌড়, এশিয়াডে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

Newsbazar24 Desk:এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে ভারতের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করলেন বিদ্যা(ভিথ্যা) রামরাজ।

চলতি এশিয়ান গেমসে বিদ্যার ব্যক্তিগত পারফরম্যান্সও বিশেষভাবে নজর কেড়েছে। মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ৫৪.৭৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন তিনি। সেই সঙ্গে ভেঙে দেন পিটি ঊষার দীর্ঘ ৪২ বছরের পুরোনো জাতীয় রেকর্ড। এই সাফল্য বিদ্যার ক্রীড়াজীবনে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে।

এ ছাড়াও মহিলাদের ৪×৪০০ মিটার রিলেতে সোনাজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। কিরণ পাহাল, এম আর পূভাম্মা, প্রাচী এবং বিদ্যা রামরাজের সম্মিলিত প্রচেষ্টায় এই ইভেন্টে সোনা জেতে ভারত।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনালে ভারতীয় দল ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ডে দৌড় শেষ করে। দ্বিতীয় স্থানে থেকে রুপো জেতে বাহরাইন এবং ব্রোঞ্জ পায় চিন। প্রতিযোগিতার শেষ পর্বে বিদ্যা রামরাজের দৌড় ভারতকে সোনা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

ভারতীয় অ্যাথলেটিক্সে মহিলাদের এই সাফল্য দেশের ক্রীড়ামহলে নতুন উদ্দীপনা তৈরি করেছে। ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের পর রিলেতেও সোনা—বিদ্যা রামরাজের ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করেছে, আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় অ্যাথলিটরা প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত। এশিয়াডের ট্র্যাকে তাঁদের এই সাফল্য আগামী দিনের ক্রীড়াবিদদের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিদ্যার এই সাফল্যের নেপথ্যে রয়েছে একাধিক কঠিন চ্যালেঞ্জ । ট্রাকচালকের মেয়ে বিদ্যা। পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা স্বচ্ছল ছিল না। সেই পরিস্থিতি সামাল দিতে বিদ্যা এবং যমজ বোন নিত্যাকে একটি স্পোর্টস হস্টেলে ভর্তি করান তাঁদের মা। সেখান থেকেই অ্যাথলেটিক্সে পথচলা শুরু। সহজ ছিল না কেরিয়ার গড়া। পাটিয়ালায় ট্রেনিংয়ের সময়ে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল বিদ্যাকে।

 

সপ্তাহের সেরা

মৃত্যুর আগেই নিজের শ্রাদ্ধ! ৯০০ জনকে ভোজ, নাতির হাতে সংসারের ভার

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: মৃত্যুর পর কে কীভাবে...

মানিকচক-রতুয়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকের

স্কুটির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে পড়লেন সিভিক ভলান্টিয়ার, অটোর...

২৯৮ বছরে কৃষ্ণনগরের বুড়িমা! ২২ কেজি সোনা-রুপোর গয়নার সাজ, এবার সারা বছর পুজোর সুযোগ

রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্য, ২২ কেজি গয়নায় সাজবেন বুড়িমা! ভক্তদের...

Topics

মৃত্যুর আগেই নিজের শ্রাদ্ধ! ৯০০ জনকে ভোজ, নাতির হাতে সংসারের ভার

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: মৃত্যুর পর কে কীভাবে...

মানিকচক-রতুয়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকের

স্কুটির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে পড়লেন সিভিক ভলান্টিয়ার, অটোর...

২৯৮ বছরে কৃষ্ণনগরের বুড়িমা! ২২ কেজি সোনা-রুপোর গয়নার সাজ, এবার সারা বছর পুজোর সুযোগ

রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্য, ২২ কেজি গয়নায় সাজবেন বুড়িমা! ভক্তদের...

ষষ্ঠীর রাতেই জনজোয়ার,ভীড় সামলাতে তড়িঘড়ি মন্ডফ বন্ধ করল পুলিশ

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪:রবিবার সন্ধ্যা থেকেই হুগলির মানকুণ্ডুতে জগদ্ধাত্রী...

শেষ ম্যাচে ২২ রানে রুদ্ধশ্বাস জয়! নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: নিউজিল্যান্ডের মাটিতে দাপট দেখিয়ে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img