ঐতিহাসিক মালদা: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ঐতিহাসিক সাক্ষী হয়ে রইল পশ্চিম বঙ্গের মালদা শহর । ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন এই শহর থেকেই  করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনি বিশেষ হেলিকপ্টারে করে মালদা রেল স্টেশন সংলগ্ন রেল ব্যারাক কলোনির লক্ষণ সেন স্টেডিয়ামের ময়দানে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে পৌঁছান মালদা রেল স্টেশন-এর এক নম্বর প্ল্যাটফর্মে।

স্টেশনে পৌঁছাতেই প্রধানমন্ত্রীকে ঘিরে দেখা যায় উৎসবের আবহ। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ছাত্রছাত্রীরা নিজেদের হাতে আঁকা প্রধানমন্ত্রীর ছবি ও বন্দে ভারত স্লিপার ট্রেনের চিত্র তুলে ধরলে সেগুলি মনোযোগ সহকারে দেখেন নরেন্দ্র মোদি। পাশাপাশি ট্রেনে থাকা যাত্রী ও ক্রু মেম্বারদের সঙ্গেও কথা বলেন তিনি এবং তাঁদের অভিজ্ঞতা শোনেন।

বাংলার রেল প্রকল্পে বরাদ্দ ১৩ হাজার কোটি টাকা,১২টি নতুন ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রীর মালদহে রেলমন্ত্রী

এদিন সকাল থেকেই মালদা রেল স্টেশনে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়। নিরাপত্তা ব্যবস্থা ছিল ভীষণ কড়া, তবে তার মধ্যেই সাধারণ মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে স্টেশনে ভিড় জমান। নতুন এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি আজকের পর থেকে  হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত চলাচল করবে, যা উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

যদিও ট্রেনটির নিয়মিত যাত্রাপথ হাওড়া–কামাখ্যা, তবুও এই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে মালদা স্টেশন থেকেই বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের দিন বিশেষ ব্যবস্থায় বহু যাত্রী বিনামূল্যে যাত্রা করার সুযোগ পান, যা তাঁদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।

ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, দেহ ফিরতেই মুর্শিদাবাদে জাতীয় সড়ক ও রেল অবরোধ

ট্রেন উদ্বোধন পর্ব শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী পুরাতন মালদার বাইপাস এলাকায় একটি প্রকাশ্য জনসভায় অংশ নেন । এই বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা শুধু মালদা নয়, গোটা দেশের রেল পরিকাঠামো উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেব যে কাজ করবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

indian railways

সপ্তাহের সেরা

অনিল কাপুরের ‘সুবেদার’ দেখে মুগ্ধ শাহরুখ, প্রশংসায় ভাসালেন বলিউড বাদশাকে

সুরেশ ত্রিবেণীর পরিচালনা ও 'সুবেদার'-এর গল্প নিউজ বাজার২৪ ডেস্ক: বলিউড...

ভারতের একতরফা বিশ্বকাপ জয়ে কটাক্ষ শোয়েব আখতারের, কী বললেন পাকিস্তানের প্রাক্তন পেসার?

একতরফা ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া শোয়েব আখতারের নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

PIB:দিল্লিতে ₹৩৩,৫০০ কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর

সরকারি কর্মীদের জন্য আধুনিক আবাসন প্রকল্প নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

মালদার লিচু চাষে প্রকৃতির কোপ: মুকুলহীন বাগানে সর্বস্বান্তের আশঙ্কায় চাষি

বড় আর্থিক ক্ষতির মুখে কালিয়াচকের লিচু বাগানগুলো নিউজ বাজার ২৪...

Topics

বসন্তে কালবৈশাখীর দাপট? আজ মালদা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের আবহাওয়া: মালদায় বৃষ্টির সম্ভাবনা কতটা? নিউজ বাজার২৪ ডেস্ক, মালদা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img