১৫ কোটি থেকে ১২ কোটিতে নামল ভোটার সংখ্যা—উত্তর প্রদেশে কেন এমন পরিবর্তন?

উত্তর প্রদেশে প্রকাশ খসড়া ভোটার তালিকা, বাদ পড়ল প্রায় ২.৯ কোটি ভোটারের নাম

 নিউজ বাজার২৪ ডেস্ক ,লখনউ:
উত্তর প্রদেশে প্রকাশিত হল নতুন খসড়া ভোটার তালিকা। এই তালিকায় একধাক্কায় প্রায় ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ পড়েছে। ফলে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ১৫ কোটির বেশি থেকে কমে প্রায় ১২ কোটিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগের ভোটার তালিকায় যেখানে ১৫ কোটিরও বেশি ভোটারের নাম ছিল, সেখানে Special Intensive Revision (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর মাত্র ১২ কোটি ভোটারই এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। প্রায় ১৮ শতাংশ ভোটার ফর্ম জমা না দেওয়ায় তাঁদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে।

কেন বাদ পড়ল এত ভোটারের নাম?

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের সময় একাধিক গুরুত্বপূর্ণ কারণ সামনে এসেছে—

  • ৪৬.২৩ লক্ষ ভোটার মৃত

  • ২.১৭ কোটি ভোটার স্থানান্তরিত হয়েছেন

  • ২৫.৪৭ লক্ষ ভোটারের নাম একাধিক জায়গায় নথিভুক্ত ছিল

এই কারণগুলির ভিত্তিতেই সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের দাবি, এই প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলও সহযোগিতা করেছে।

আরও পড়ুন- ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ যথেষ্ট, সুপ্রিম কোর্টে জামিন পেলেন না উমর খালিদ

অভিযোগ ও সংশোধনের সুযোগ

সোমবার থেকেই উত্তর প্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে এসেছে।
এখন যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁদের কোনও অভিযোগ রয়েছে, তাঁরা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জানাতে পারবেন

এদিকে, ৬ জানুয়ারি থেকে নোটিস পিরিয়ড শুরু হচ্ছে। যেসব ভোটারের এখনও ম্যাপিং সম্পূর্ণ হয়নি, তাঁদের বাড়িতে বাড়িতে নোটিস পাঠানো হবে বলে জানানো হয়েছে।

ম্যাপিং প্রক্রিয়ার অগ্রগতি

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী—

  • ৯১ শতাংশের বেশি ভোটারের ম্যাপিং সম্পূর্ণ হয়েছে

  • যাঁদের ম্যাপিং বাকি রয়েছে, তাঁদের আলাদা করে নোটিস পাঠানো হবে

  • আগামী ৬ মার্চ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা

ফর্ম পূরণ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা

  • যাঁদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে, তাঁদের নতুন করে ফর্ম ৬ পূরণ করার দরকার নেই

  • যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের ফর্ম ৬ পূরণ করে আবেদন করতে হবে

  • যাঁরা স্থানান্তরিত হয়েছেন, তাঁরা সংশ্লিষ্ট BLO-র সঙ্গে যোগাযোগ করে ফর্ম ৮ পূরণ করে জমা দিতে পারবেন

  • election commission

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img