উলুবেড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই চারজনের মৃত্যু

উলুবেড়িয়ায় গভীর রাতে অগ্নিকাণ্ড, একই পরিবারের চারজনের মৃত্যু

NEWS BAZAR 24 ডিজিটাল ডেস্ক | হাওড়া
🗓️ ২২ ডিসেম্বর, ২০২৫

হাওড়ার উলুবেড়িয়ায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন একই পরিবারের চারজন সদস্য। রবিবার গভীর রাতে উলুবেড়িয়া এলাকার জয়পুর থানার অন্তর্গত সাউড়িয়া সিং পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘুমন্ত অবস্থায় বাড়ির মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় বেরোতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন এক বৃদ্ধ এবং নবম শ্রেণির এক ছাত্রী। প্রাণ হারানো ব্যক্তিরা হলেন— দূর্যোধন দলুই (৭৫), দুধকুমার দলুই (৪২), অর্চনা দলুই (৩৮) ও শম্পা দলুই (১৪)।

ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে পাঠায়।

ভারতীয় পড়ুয়াদের জন্য রাশিয়ার বড় সুযোগ, এন্ট্রান্স ছাড়াই মিলবে সরকারি স্কলারশিপ

কীভাবে আগুন লাগল?

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, ওই রাতে এজবেস্টারের ছাউনি দেওয়া একটি মাটির বাড়ির ভিতরে চারজন ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ করেই ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির ভিতরে থাকা দাহ্য সামগ্রীর কারণে অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়। চারজনই আগুনের মধ্যে আটকে পড়েন।

খবর পেয়ে স্থানীয় মানুষজন ও পুলিশ আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুনে পুড়ে চারজনেরই মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। এই ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

রাজ্যে ফের অগ্নিকাণ্ডের ঘটনা

উল্লেখ্য, সম্প্রতি নিউটাউনের গৌরাঙ্গনগর–ঘুনি এলাকায় একটি বস্তিতে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওই ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও পুড়ে যায় অন্তত ২০টি ঝুপড়ি।

২১তম অল বেঙ্গল লন টেনিস টুর্নামেন্ট শুরু হল মালদা ক্লাবে

এর পাশাপাশি, বৃহস্পতিবার গভীর রাতে কাঁকুড়গাছির লোহাপট্টি এলাকায় একটি অক্সিজেন সিলিন্ডার গোডাউনে আগুন লাগে। একাধিক বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের দীর্ঘ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেখানেও হতাহতের খবর পাওয়া যায়নি।

পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যজুড়ে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের তরফে আগুন লাগার কারণ খতিয়ে দেখার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img