‘পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত’

Newsbazar24:

সমুদ্র সৈকত কার না ভালো লাগে! কিন্তু এখন দিঘা,মন্দারমনি,শংকরপুর, তাজপুর বড়ই ভিড়। কিন্তু ছুটিতে একটু নৈশব্দিক পরিবেশে সমুদ্র সৈকতকে উপভোগ করতে হলে, আপনার আদর্শ ডেস্টিনেশন হতে পারে দক্ষিণ পুরুষোত্তমপুর। প্রায় আপনার ঘরের পাশেই নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে পুরুষোত্তমপুর। এই সৈকত এখনও অনেক পর্যটকের কাছেই অজানা। তাই এখানে এখনও খুব বেশি হোটেল গড়ে ওঠেনি। তবে স্থানীয় কয়েকটি হোটেল এবং টেন্ট ক্যাম্পের ব্যবস্থা রয়েছে দক্ষিণ পুরুষোত্তমপুরে। তাই এখানে এলে দক্ষিণ পুরুষোত্তমপুর ব্যাকপ্যাকার্স ক্যাম্পে আসতেই পারেন নির্জনতায় রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য। কারণ, এখানে উপরি পাওনা হিসেবে পর্যটকরা পেয়ে যাবেন ক্যাম্প ফায়ারের সঙ্গে বারবিকিউ চিকেন। এটা কলকাতার কাছেই একেবারে অফবিট সমুদ্র সৈকত।

সন্ধ্যার পরে ব্যাকপ্যাকার্স ক্যাম্প যেমন আপনাদের গান-বাজনা দিয়ে আপ্যায়ন করবে, ঠিক তেমনি আপনার নিরাপত্তার জন্য সারা রাত ওদের একটা দল ঘুরে বেড়াবে। দিনের বেলায় ডেক চেয়ারে বসে চা বা কফির সাথে বেলাভূমিকে উপভোগ করুন। অসম্ভব সুন্দর প্রকৃতি। ওখানে খাওয়ার ব্যবস্থাতেও আপনি খুশি হবেন।

যাওয়া – নিজের বা ভাড়া গাড়িতে যেতেই পারেন। তবে প্রধান যাত্রাপথ হলো কোলকাতা থেকে দিঘাগামী যে কোনও বাসে উঠে চাউলখোলা বাস স্ট্যান্ডে নামতে হবে। চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে বাঁদিকে মোটামুটি ১৫ থেকে ১৬ কিলোমিটার দক্ষিণে রয়েছে এই দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত। বাস স্ট্যান্ড থেকে অটো বা ট্রেকার ধরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন দক্ষিণ পুরুষোত্তমপুর ব্যাকপ্যাকার্স ক্যাম্পে।

থাকা – খাওয়া – আগেই বলেছি এখানে ক্যাম্পে থাকায় আদর্শ। এখানে আসতে হলে আগে থেকে বুকিং করে যেতে হবে। এখানে থাকা চার বেলা খাওয়া নিয়ে মাথাপিছু খরচ ১,৫০০ টাকা। এর মধ্যে লাঞ্চ, ইভিনিং স্নাক্স, ডিনার আর পরের দিন সকালের ব্রেকফাস্ট রয়ছে। একদিনের হাওয়া বদলের জন্য ঘুরে আসতেই পারেন দক্ষিণ পুরুষোত্তমপুর ব্যাকপ্যাকার্স ক্যাম্প থেকে।

সপ্তাহের সেরা

বামেদের ভোট কি বিজেপিতে যাচ্ছে? বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি

বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে কেন? নিউজ বাজার ২৪ ডেস্ক,...

ট্যাক্সি ও অটো চালকদের জন্য নতুন নিয়ম! এবার এই ভাষা না জানলে মিলবে না পারমিট

ট্যাক্সি-অটো চালকদের জন্য নতুন নিয়মের মূল দিকগুলো ট্যাক্সি ও অটো...

১৭ এপ্রিলের আবহাওয়া: উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পংয়ে বেশি প্রভাব, ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক :...

নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

নিউজ বাজার২৪ ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন,...

শিশুদের আধার কার্ডে বড় আপডেট: বাড়িতে বসেই করুন ‘বাল আধার’-এর আবেদন

অনলাইনে বাল আধার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

লখনউকে উড়িয়ে শীর্ষে আরসিবি, বোলারদের দাপটে উচ্ছ্বসিত অধিনায়ক পাটিদার

পেসারদের দাপটে বড় জয়, সহজেই লক্ষ্য ছুঁলো বেঙ্গালুরু নিউজ বাজার২৪...

পয়লা বৈশাখের সন্ধ্যায় কালীঘাটে অভিষেক, মায়ের আরতি করে চাইলেন বড় আশীর্বাদ

পয়লা বৈশাখের সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রদীপ...

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ডিউটিতে থাকা জওয়ানের মর্মান্তিক মৃত্যু

রাতে ব্যারাকে আগুন, শর্ট সার্কিটের ইঙ্গিত—তদন্তে বিএসএফ হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img