দার্জিলিংয়ের কাছে ‘বারমাংওয়া অরেঞ্জ ভিলা’

Newsbazar24 :

ভ্রমণ পিপাসুদের এখন মন কেড়ে নিচ্ছে এই নতুন বেড়ানোর জায়গা ‘বারমাংওয়া অরেঞ্জ ভিলা’।পেশক চা বাগান থেকে ৮ কিমি দূরে এবং দার্জিলিং থেকে মাত্র ৩৬ কিমি দূরে অবস্থিত এই অরেঞ্জ ভিলা। এই মরশুমে একবার ঘুরে আসতেই পারেন বারমাংওয়ায়।

কমলালেবু বলতেই যে নাম সবার আগে মাথায় আসে তা হল দার্জিলিংয়ের কমলালেবু। আর এই কমলা লেবু হল বারমাংওয়ার প্রধান আকর্ষণ। বারমাংওয়ার পাহাড়ের ঢালের কমলা বাগানগুলি এই জায়গাটিকে সুন্দর নজরকাড়া করে তোলে। বারমাংওয়া প্রায় ৪৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। যদিও বারমাংওয়া একটি পাহাড়ি এলাকা তবে এখানকার আবহাওয়া শীতল এবং মনোরম, তীব্র ঠান্ডা এখানে প্রভাব ফেলে না। কমলার বাগান থেকে শুরু করে অনেক মূল্যবান জৈব ঔষধি গাছের চাষ করা হয় বারমাংওয়াতে।

এটি আসলে ওই অঞ্চলের একটি গ্রাম বলা চলে। সেই গ্রামকে কেন্দ্র করেই অজস্র কমলার বাগানেই মধ্যে ওই ‘বারমাংওয়া অরেঞ্জ ভিলা’ অন্যতম। আপনি দিব্যি কমলালেবুর বনে পরিবার নিয়ে ঘুরে বেড়ান। কোনো লেবু পছন্দ হলে ওদের বললে ওরা গাছ থেকে পেরেও দেবে।  প্রায় চার বিঘা জমি জুড়ে রয়েছে এই কমলার বাগান। পর্যটকরা দূর দুরান্ত থেকে এসে এই কমলা বাগান ঘুরে যাচ্ছেন। এই অরেঞ্জ ভিলা আসলে হোমস্টে। আসলে এটি থাকার জায়গা কিন্তু বাড়ির পেছনেই এই কমলা বাগানটি হয়ে উঠেছে বরামাংওয়ার মূল আকর্ষণ। এছাড়াও এখানে ছোট ছোট ট্র্যাক রুট রয়েছে। যেগুলি বরামাংওয়াথেকে উঠে কমলা বাগানের মধ্য দিয়ে যায় যা উপভোগ করার মতো।

যাওয়া – নিউ জলপাইগুড়ি থেকে সেবক এবং তিস্তা বাজার হয়ে বরামাংওয়া যাওয়া যায় যা প্রায় 45 কিলোমিটার। গাড়িতে যেতে ঘণ্টা২ সময় লাগে। এনজেপি স্টেশন থেকে গাড়ি বুকিং পাওয়া যায় যা আপনাকে বরামাংওয়াএ নিয়ে যাবে অথবা আপনার যাত্রার আগে আপনি সংশ্লিষ্ট হোটেল থেকে গাড়ি বুক করতে পারেন তারা পিক আপের জন্য গাড়ি পাঠাবে। এছাড়া প্রথমে দার্জিলিং ঘুরতে এসে সেখান থেকেও গাড়ির হিসাব করে জায়গাটি ঘুরে দেখে যেতে পারেন।

থাকা – আসলে ‘অরেঞ্জ বিলা’ যেহেতু একটু থাকার জায়গা সুতরাং এখানে এসে আগে থেকে বুক করে রাখলে ভালো।কিংবা সরাসরি গিয়েও আপনি বুক করতে পারেন।বরামাংওয়া অরেঞ্জ ভিলা (ডাবল বেডড রুম) এ স্ট্যান্ডার্ড চেক-ইন এবং চেক-আউট সময় যথাক্রমে 12 PM এবং 1 PM।

সপ্তাহের সেরা

মহালয়ায় বিবাহিত মেয়েরাও কি বাবা-মায়ের তর্পণ করতে পারেন? জানুন শাস্ত্রীয় নিয়ম ও বিশেষ বিধান

বাবা-মায়ের তর্পণে মেয়েরা কোন গোত্র স্মরণ করবেন? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img