‘রাসবাড়ি গার্ডেন হাউস’ – প্রকৃতি ও ধর্ম একাকার

Newsbazar24 :

বাঙালির দেখা পাওয়া যায় সারা পৃথিবীতে। কারণ বাঙালি ঘরে থাকতে ভালোবাসে না। বাঙালি উড়তে চায়। বাঙালির ওড়ার ডানা নেই,কিন্তু আছে ওড়ার মন। সে কাছেই হোক আর দূরে। তাই আজ কাছের একটা অসাধারণ জায়গার কথা বলবো। তা হলো ‘রাসবাড়ি গার্ডেন হাউস।’

রাসবাড়ি গার্ডেন হাউস প্রতিষ্ঠিত হয় অনেক আগে। কিন্তু সম্প্রতি সেখানে নৈশযাপনের ব্যবস্থা হওয়ায় পরিবার নিয়ে একদিনের জন্য গঙ্গা দর্শনের আদর্শ স্থান  এই রাসবাড়ি। বেলুড় মঠের কাছে গঙ্গার তীরে ‘রাসবাড়ি গার্ডেন হাউস’ অন্যরকম পরিবেশে ছোট্ট ছুটি কাটানোর জন্য একটি চমৎকার জায়গা। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরী রাধারমন জিউয়ের নবরত্ন মন্দির, রাসমঞ্চ-সহ নাটমন্দির, ছ’টি আটচালা শিবমন্দির, নহবৎখানা, ঘড়ি-ঘর, অতিথিদের জন্য থাকার ব্যবস্থা, সবমিলিয়ে বড়সড় এক কমপ্লেক্স।

১৮৯০ সালে রাসবাড়ির মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জোড়াসাঁকোর দ-পরিবারের পূর্ণচন্দ্র দ। আতিথিদের জন্য থাকার ব্যবস্থাটি নতুন।

অতীতে পুজো-পার্বণে উৎসব-মুখরিত হয়ে থাকত রাসবাড়ি। তবে মন্দিরে এখনো নিত্যপূজা হয়ে থাকে। রাসের সময় বড় আকারে উৎসব হয়। সেজে ওঠে সমগ্র মন্দির চত্বর। মন্দির প্রাঙ্গনের বাইরে মেলা বসে। মেলা চলে এক সপ্তাহ ধরে। নদীর ধারে অপূর্ব বসার জায়গায় ছাতার তলায় বসে নদী দর্শনের মতো আনন্দ খুব কম পাওয়া যায়। এখানে যেকোনো সময় আসা যায়। তবে কোনো পূর্ণিমা রাতে এই গঙ্গার সৌন্দর্য অনুপম।

যাওয়া ও থাকা – নিজের গাড়ি বা ভাড়া গাড়ি নিয়ে স্বচ্ছন্দে সকালে এসে সন্ধ্যায় বাড়ি ফিরতে পারেন। আর কাছের রেল স্টেশন বেলুর। বেলুড়ে নেমে রিকশা বা অটো করে ৬/৭ মিনিটে চলে যান রাসবাড়ি। বেলুর স্টেশনের বাইরে একাধিক লজ পাবেন।খরচ অনেক কম। তবে রাসবাড়ির ভিতরে থাকার মজাই আলাদা। সেক্ষেত্রে খরচ একটু বেশি বটে। থাকার জন্য রাসবাড়ি গার্ডেন হাউসে দ্বিশয্যা ও চার শয্যার ঘর আছে। ব্রেকফাস্ট-সহ ঘরের ভাড়া পরবে আপনার যথাক্রমে ৩৫০০ ও ৪০০০ টাকা। এক্ষেত্রে মধ্যাহ্নভোজন ও নৈশভোজের খরচ আলাদা। রাসবাড়ি গার্ডেন হাউসে ডে আউটের ব্যবস্থাও আছে। অন্তত ৪ জনের দল হতে হবে। এক্ষেত্রে একটি ঘরের সঙ্গে প্রাতরাশ, নিরামিষ মধ্যাহ্নভোজ ও বিকেলের চায়ের ব্যবস্থা থাকবে। সময় সকাল ৫টা থেকে বিকেল ৫টা। খরচ মাথাপিছু ১৫০০ টাকা।

বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন রাসবাড়ি গার্ডেন হাউসের এই নম্বরেঃ ৯০৫১৫-২৫৩০৭। আশা করা যায় এই নম্বরেই আপনারা আপনাদের সমস্ত প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।

মাত্র ১/২ দিনের জন্য আউটিংয়ের দারুন জায়গা এই ‘রাসবাড়ি’।

সপ্তাহের সেরা

বামেদের ভোট কি বিজেপিতে যাচ্ছে? বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি

বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে কেন? নিউজ বাজার ২৪ ডেস্ক,...

ট্যাক্সি ও অটো চালকদের জন্য নতুন নিয়ম! এবার এই ভাষা না জানলে মিলবে না পারমিট

ট্যাক্সি-অটো চালকদের জন্য নতুন নিয়মের মূল দিকগুলো ট্যাক্সি ও অটো...

১৭ এপ্রিলের আবহাওয়া: উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পংয়ে বেশি প্রভাব, ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক :...

নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

নিউজ বাজার২৪ ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন,...

শিশুদের আধার কার্ডে বড় আপডেট: বাড়িতে বসেই করুন ‘বাল আধার’-এর আবেদন

অনলাইনে বাল আধার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

লখনউকে উড়িয়ে শীর্ষে আরসিবি, বোলারদের দাপটে উচ্ছ্বসিত অধিনায়ক পাটিদার

পেসারদের দাপটে বড় জয়, সহজেই লক্ষ্য ছুঁলো বেঙ্গালুরু নিউজ বাজার২৪...

পয়লা বৈশাখের সন্ধ্যায় কালীঘাটে অভিষেক, মায়ের আরতি করে চাইলেন বড় আশীর্বাদ

পয়লা বৈশাখের সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রদীপ...

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ডিউটিতে থাকা জওয়ানের মর্মান্তিক মৃত্যু

রাতে ব্যারাকে আগুন, শর্ট সার্কিটের ইঙ্গিত—তদন্তে বিএসএফ হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img