এবার চলুন কালিম্পংয়ের ‘লিংসে’- অনন্য অনুভূতি নিয়ে ফিরবেন

Newsbazar24 :

একটু নির্জনে একদম প্রকৃতির কোলে আপনাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে কালিম্পংয়ের ‘লিংসে’। এটি একটি অফবিট পাহাড়ি গ্রাম। এখানে প্রকৃতি নিজেকে সাজাতে কোনো কার্পণ্য করে নি। সুন্দর ছোট এই পাহাড়ি গ্রামটি (Hill Station) ৪০০০ ফুট উঁচুতে অবস্থিত। অনেকেই এখনো এই গ্রামের সন্ধান পাননি। তাই এই গ্রামে অন্যান্য শৈল শহরগুলির তুলনায় ভিড় অনেকটাই কম। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনে বড় প্রভাব ফেলবে। সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে গাভীর মতো মেঘ চড়ে বেড়ায় এখানে।

এই লিংসে গ্রামের প্রধান বৈশিষ্ট্য হলো, গ্রামবাসীরা এই গ্রামের পাহাড়ের ধাপে ধাপে এলাচের চাষ করেন। এছাড়াও এই এলাকায় বেশ জনপ্রিয় অর্গানিক চাষ। গ্রামের বিভিন্ন জায়গায় দেখা যায় অর্কিডের বাগান। এই গ্রামের হোটেল থেকে আপনি উপভোগ করতে পারেন অপূর্ব সুন্দর পাহাড়ের দৃশ্য। একদিকে রোদ-কুয়াশার লুকোচুরি খেলা, অন্যদিকে বিভিন্ন প্রজাতির পাখিদের ডাক, এই দুই মিলে আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে লিংসে। চারিদিকের প্রকৃতি আপনাকে বার বার ডাকবে এই গ্রামে। এই গ্রামে সব থেকে বেশি গোর্খালি উপজাতির মানুষদের দেখা যায়। এছাড়াও এই গ্রামে আপনারা লেপচা ও ভুটিয়া জনজাতির মানুষদের দেখতে পাবেন। গ্রামবাসীদের মিষ্টি স্বভাব আপনাকে আরো বেশি করে এই গ্রামের প্রেমে ফেলবে।

যাওয়া – এনজেপি থেকে ৭৩ কিলোমিটার দূরে অবস্থিত কালিম্পং। সিকিমের আরিতার হয়ে আরো ৫৭ কিলোমিটার পথ পাড়ি দিলে আপনারা পৌঁছতে পারবেন লিংসেতে।

থাকা – রাত্রিযাপনের জন্য কিছু হোমস্টে রয়েছে এই গ্রামের আশেপাশে। থাকা-খাওয়া নিয়ে জনপ্রতি প্রতিদিন দু হাজার টাকা খরচ হতে পারে।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img