দু’টো অফবিট ভ্রমণ – তুলিন ও বারিকোঠি

Newsbazar24 :

সুন্দর দুটো বেড়ানোর জায়গা হলো তুলিন ও বাড়িকোঠি।

১) তুলিন – পশ্চিমবঙ্গ আর ঝাড়খন্ডের ঠিক সীমান্তে অবস্থিত তুলিন। সুবর্ণরেখা নদী বয়ে চলেছে তুলিনের মধ্যে দিয়ে এক শান্ত মেয়ের মত, তবে বর্ষাকালে সে দামাল হয়ে ওঠে। তুলিন পুরুলিয়া জেলার ছোট্ট এক গ্রাম। এই গ্রামে মাথা তুলে দাঁড়িয়ে আছে বানসা পাহাড়। নেড়া পাথুরে সেই পাহাড়ের কাছে ঘোরার সময় যখন দূর থেকে সাঁওতালী গান ভেসে আসে তখন গা শিরশির করে ওঠে। তুলিন থেকে রাঁচির জোনাহ ফলস, দশম ফলস, পত্রাতু ভ্যালি এই সব জায়গা যেমন যাওয়া যায় তেমনই পুরুলিয়ার মুরুগুমা ড্যাম, অযোধ্যা পাহাড়ও যাওয়া যায়। আছে উজাড় করে প্রকৃতির রূপ। এখনো পলাশ, শিমুল,কৃষ্ণচূড়া আকাশকে লাল করে রেখেছে।

যাওয়া – হাওড়া-হাটিয়া এক্সপ্রেস(ক্রিয়া-যোগা এক্সপ্রেস) ধরে মুড়ি জংশনে নামবেন। সেখান থেকে টোটো করে তুলিন। তাছাড়া পুরুলিয়া বা রাঁচি হয়ে গাড়িতেও আসতে পারেন।

থাকা – তুলিনে একাধিক হোটেল লজ থাকলেও আমাদের পরামর্শ তুলিন হেরিটেজ বাংলো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুলিনে থেকেছেন অনেকদিন। তাঁর আবাসস্থল তুলিন হেরিটেজ বাংলোতে থাকলে অনন্য অভিজ্ঞতা হবে। না থাকলেও ওখানে দুপুরের খাওয়াটা জাস্ট মিস করবেন না।

২) বারিকোঠি – অফবিটে ঘোরাও হবে আবার রাজসিক ভাবে থাকাও হবে সেরকম জায়গায় যাবেন নাকি? সাততারা বা পাঁচতারা হোটেলের বিলাসবহুল স্যুইটের থেকে চারগুণ বড় যে ঘর তাতে থাকতে চান? অনুভব করতে চান কেমনভাবে কাটাতেন আগেকার দিনের রাজা মহারাজারা? তাহলে চলে আসুন বারি কোঠীতে। এটি মুর্শিদাবাদের প্রথম প্রাসাদ যা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

যাওয়া – হাজারদুয়ারি এক্সপ্রেস, মালদা টাউন ইত্যাদি ট্রেনে আজিমগঞ্জ। সেখান থেকে ২ কিমি রাস্তা পাবলিক ট্রান্সপোর্টে চলে

যাবেন।

থাকা – অবশ্যই বারি কোঠীতে, এখানে মোট ১৫টি ঘর আছে যা তিনটি ক্যাটেগরিতে বিভক্ত- হেরিটেজ স্যুইট, রয়্যাল হেরিটেজ স্যুইট এবং মহারাজা হেরিটেজ স্যুইট। আপনার পছন্দ অনুযায়ী আপনি থাকবেন। খাওয়া-দাওয়ার কথা আলাদা করে আর বললাম না সে নিজে চাক্ষুস দেখে নেবেন না হয়!

সপ্তাহের সেরা

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...

লকারে বন্দি সোনার দুর্গা, পুজোয় নামে পুলিশ পাহারা! পুরুলিয়ার জয়পুর রাজবাড়ির রহস্যময় ইতিহাস

ব্যাঙ্কের লকারে কেন থাকে জয়পুর রাজবাড়ির সোনার দুর্গা? নিউজ বাজার২৪...

Topics

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...

প্লাস্টিক-ফ্লেক্সে নতুন সৃষ্টি! বালিগঞ্জ কালচারালের পুজোর থিম ‘যোজন’, মণ্ডপেই পরিবেশের বার্তা

৭৬তম বছরে বালিগঞ্জ কালচারালের থিম ‘যোজন’ নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img