Newsbazar24:
হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপর তৈরি সেতু দিয়ে কলকাতা থেকে সহজেই গাড়ি নিয়ে আসা যাচ্ছে বকখালিতে। যা পর্যটকদের সময় সাশ্রয় করছে। এছাড়াও হোটেল মালিকদের পর্যটকবান্ধব মনোভাব ও আতিথেয়তা কাছে টানছে সকলকে। এদিকে পর্যটক বেশি আসার খবরে খুশি সকলেই। এখানে আরও কিছু পরিকাঠামোগত উন্নয়ন করলে আরও পর্যটক বাড়বে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। এ নিয়ে স্থানীয় বাসিন্দা তথা সমুদ্র সৈকতের এক ফটোগ্রাফার দিবাকর চৌধুরী জানান, “আগের থেকে অনেক পর্যটক বেশি আসছে। যা একটি খুশির খবর। এর সঙ্গে আরও পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে।” বকখালিতে থাকা-খাওয়া থেকে আশপাশে ঘুরে দেখার খরচ অনেকটাই কম এখানে। এই পকেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন কাছে টানছে সকলকে।
এছাড়াও বর্ষার বকখালি পর্যটকদের মনে করিয়ে দীঘা-পুরির কথা। ফলে দূর-দূরান্ত থেকে আসছেন অনেকেই। এ নিয়ে এক পর্যটক মনোতোষ সাইনি জানিয়েছেন, বড়-বড় ঢেউ আসছে সমুদ্রে। এই কথা শুনে তিনি এসেছিলেন। যা দেখছেন তাতে সত্যিই খুশি তিনি। বকখালিতে এত ভিড় তিনি আগে দেখেননি বলে জানিয়েছেন। এমন অবস্থা চলতে থাকলে বকখালির পর্যটন ব্যবসায়ে যে খুশির হাওয়া বইবে তা আর বলার অপেক্ষা রাখেনা।






