Newsbazar24:
এই সুন্দর মনোরম আবহাওয়ায় পর্যটকেরা কোথাও ঘুরতে যেতে পছন্দ করেন। আর এই সময় ভ্রমণ পিপাসু বাঙালি হাতে কিছু দিনের ছুটি পেলেই ছুটে আসেন বোলপুর শান্তিনিকেতন অথবা তারাপীঠ মা তারার মন্দির ভ্রমণের জন্য। তবে এর বাইরেও এমন একটি জায়গা রয়েছে যেই জায়গা গেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর সেই জায়গাটির নাম হল দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড় হল বীরভূম জেলার একমাত্র পাহাড়। যেখানে গ্রীষ্মের সময় পাবেন শান্তির অনুভূতি। আর বর্ষার সময় গেলে ভাবেন প্রকৃতির মুগ্ধ করা সুগন্ধি।আর এটি ছোট নাগপুর মালভূমির অন্তিম পূর্ব ভাগে অবস্থিত।
এই পাহাড়টি মূলত ‘গ্রানাইট’ শিলা দ্বারা গঠিত। সে কারণে দর্শনীয় স্থানের মতই জনপ্রিয় হয়ে ওঠে ওই সব টিলা বা পাহাড়। মূলত গত কয়েক বছর ধরে ছোট বড় টিলাময় ভূখণ্ড দুবরাজপুরের পাহাড়েশ্বর একটি জনপ্রিয় স্পটে পরিণত হয়েছে। দুবরাজপুর পুরসভা স্নানাগার, শৌচাগার পানীয় জল-সহ বেশ কয়েকটি প্রাথমিক সুবিধা দেওয়ার জন্য পর্যটকদের পাহাড়েশ্বরে আসার বহর আরও বাড়ছে দিন দিন। পাহাড়েশ্বরে তাই ফাঁকা থাকার কথা নয়। ফাঁকা থাকেও না কোনওদিন। প্রশ্ন হল কীভাবে পৌছাবেন এই বীরভূমের দুবরাজপুর। বীরভূমের সদর শহর সিউড়ি থেকে যেকোনও গাড়ি ভাড়া করে আপনি অনায়াসেই পৌঁছে যেতে পারবেন এখানে।






