ঘুরে আসুন বাঁকুড়ার ইতিহাস সমৃদ্ধ রসপাল রাজবাড়ি

Newsbazar24:

বহু অজানা ইতিহাস এখনও ছড়িয়ে আছে আমাদের এই বঙ্গভূমিতে বাঁকুড়ার আনাচে কানাচে আছে বহু স্বাধীনতার ইতিহাস। কথিত আছে, একসময়ের তুঙ্গভূমি ছিল এই রসপাল। কংসাবতী ও তারাফেনি নদীর মধ্যবর্তী এলাকা নিয়ে গড়ে উঠেছিল রসপাল রাজবাড়ি। ইতিহাসের পাতা থেকেই জানা যায়, প্রায় ২১০ বছর আগে ব্রিটিশ শাসনকালে রসপালের রাজা শশাঙ্ক নারায়ণ তুঙ্গ দেও-র আমলে জমিদারি চলে যায়। ইংরেজ রাজত্বের বিরুদ্ধে বাঁকুড়ার রাইপুরের কাছে রসপাল রাজবংশ একদা জড়িয়েছিল সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে। বাংলার বিপ্লবীরা কলকাতা আর মেদিনীপুরের বাইরে যে সব জায়গায় গোপন আস্তানা তৈরি করেন, তার অন্যতম ছিল বাঁকুড়ার ছেঁদাপাথর। সেই বিপ্লবীদের নিয়মিত সাহায্য করতেন অম্বিকানগরের রাজা রাইচরণ ধবল আর রসপালের রাজা কালীপ্রসন্ন দেব।

১৯০৮-এ কৃষ্ণনগর ফাস্ট ট্র্যাক কোর্টে জবানবন্দি দেওয়ার সময়ে আলিপুর বোমা মামলায় অভিযুক্ত বিপ্লবী শৈলেন্দ্রনাথ ঘোষ জানান, ছেঁদাপাথরের প্রশিক্ষণ শিবিরে রসপাল রাজপরিবারের সদস্যেরা নিয়মিত যোগ দিতেন। রাজবাড়ির যেটুকু ধ্বংসাবশেষ আজও আছে, তা থেকেও এই অনুমান করা যায়। পশ্চিমদিকের অন্দরমহলের সঙ্গে দু’টি গোপন কক্ষ পরবর্তী কালে নির্মিত হয়েছে। আঞ্চলিক ইতিহাস গবেষক সজলকান্তি মণ্ডলের মতে, “ওই দু’টি কক্ষে বিপ্লবীদের গোপন সভা বসত বলে অনুমান করা যায়।” শুধু বিপ্লবীরাই নয়, রাজপরিবারের প্রতিরোধে রসপালে যোগ দিয়েছেন স্থানীয় লোহার, বাগদি, ভূমিজ, শবর প্রজারাও।

সপ্তাহের সেরা

গাজোলে গরু পাচারের অভিযোগ, মাঝরাস্তায় পিকআপ ভ্যান আটকে উদ্ধার ১১ টি গরু

কীভাবে আটক হল গরু বোঝাই ভ্যান ? নিউজ বাজার২৪ ডেস্ক...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

Topics

পাকিস্তানের সঙ্গে আলোচনা চাই? আরএসএস নেতার মন্তব্যে তোলপাড় দেশজুড়ে

পাকিস্তান নিয়ে আরএসএস নেতার বড় মন্তব্য নিউজ বাজার২৪ ডেস্ক :...

উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি: ১৬ মে বঙ্গে ঢুকছে বর্ষা? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: রাজ্যে...

মমতার এনরোলমেন্ট বৈধ ? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

আদালতে মমতার উপস্থিতি ঘিরে বিতর্ক নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img