Tuesday, December 16, 2025
24 C
Kolkata

শান্তিনিকেতন গেলে কিন্তু ‘দখিণ হাওয়া’ দেখতে ভুলবেন না 

Newsbazar24:

রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে আমরা প্রায় অনেকেই গেছি। কিন্তু সম্প্রতি সেখানকার এক নতুন আকর্ষণ ‘দক্ষিন হাওয়া’ বাড়িটি। বোলপুর শান্তিনিকেতনের এখন অন্যতম আকর্ষণ এই ‘দখিন হাওয়া’। এটি শুধুমাত্র একটি বাংলো বাড়ি নয় বরং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন। দক্ষিণ হাওয়া তার বিভিন্ন ধরনের ফুল,ফল এবং গাছের সমাহারে পর্যটকদের মনমুগ্ধ করে। দূর দূরান্ত থেকে বহু পর্যটক এখানে ছুটে আসেন যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার অনুভব উপলব্ধি করতে। গাছগুলির মাঝে খুঁজে পাওয়া যায়, নানান ধরনের রঙিন ফুল। শীতের আবহাওয়ায় শান্তির অনুভূতি এবং বৃষ্টির দিনে এক বিশেষ আমেজ।

ফুল কার না ভাল লাগে বলুন তো? বাড়ির অল্প একটু উঠোনেই বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে থাকেন ফুলপ্রেমীরা। চন্দ্রমল্লিকা,গোলাপ, গাঁদা,থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলের সমাহারে ফুটে ওঠে বাড়ির বাগান। তেমনই ফুলে-ফলে ভরে উঠেছে বীরভূমের কবিগুরুর শান্তিনিকেতনের ‘দখিন হাওয়া’ বাংলো। আর কী নেই সেই বাগানে! রয়েছে শতাধিক প্রজাতির চন্দ্রমল্লিকা, ৩০-৪০ প্রজাতির কাগজ ফুল। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় কয়েকশো। বীরভূমের এটি এমন এক স্থান যেখানে সৌন্দর্য প্রকৃতি একসঙ্গে অনুভব করা যায়। দূর দুরান্ত থেকে আগত পর্যটকেরা এখানে এসে ছবি ক্যামেরা বন্দি করছেন। তবে একটি বিশেষ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়-বাড়ির ভিতরে প্রবেশের কোনও অনুমতি নেই। বাড়িটি একটি অভ্যন্তরীণ শান্তির প্রতীক। এর বাহ্যিক সৌন্দর্যই পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ। এই বাংলো বাড়িটি যেন এক চিলতে ফুলের উপত্যকা ক্ষীরাই। যেখানে শুধু বাইরের সৌন্দর্যই নয় গভীর প্রশান্তি এবং নিরিবিলি পরিবেশও অনুভব করা যায়।

Hot this week

রাজ্যস্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় মালদহের আসিফ হোসেনের ব্রোঞ্জ পদক

Newsbazar24 রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় আবারো মালদহের এক প্রতিযোগীর সাফল্য।...

মায়াবিনী সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এক স্বেচ্ছাসেবী সংস্থার

Newsbazar24::সৌহার্দ্য মালদার দ্বাদশ বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে হস্তশিল্প মেলা

Newsbazar24:: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ও কৃষ্ণ কালীতলা ভোকেশনাল...

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

Topics

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img