Tuesday, December 16, 2025
19 C
Kolkata

টাকি ইকোপার্ক কিন্তু আপনাকে হাতছানি দিয়ে ডাকছে 

Newsbazar24:

‘টাকি’ নামটার সঙ্গে যুক্ত আছে চিরন্তন ঐতিহ্য ইছামতি ও বিভূতিভূষনের সম্পর্ক। তাই মানুষ বার বার করে ছুটে যায় টাকি। উত্তর ২৪ পরগনার টাকি শহরের একেবারে গা ঘেঁষে ইছামতী নদীর তীরে গড়ে উঠেছে এই সবুজে মোড়া মনোরম টাকি ইকোপার্ক । সীমান্তের ধারে অবস্থিত এই পার্কে প্রকৃতি যেন নিজেই আপন রঙে আঁকিয়েছে নিসর্গের ছবি। সবুজ ঘেরা পরিবেশ, পাখির কলতান আর হালকা বাতাসে গুমরে ওঠা ইছামতীর ঢেউ মিলেমিশে গড়ে তোলে এক অপার্থিব আবহ। এই ইকো পার্কে প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল জলাশয়। জলাশয়ের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট কটেজগুলি যেন প্রকৃতির সঙ্গে হারিয়ে যাওয়ার ডাক দেয়। এক পাশে রয়েছে রঙবাহারি ফুল, ফলের গাছ—যা পার্ককে করে তোলে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত।

পার্কের পরিবেশ শান্ত ও নিরিবিলি। শিশুদের জন্য রয়েছে খেলনা ও দোলনার ব্যবস্থা, যেখানে তারা মনের আনন্দে খেলাধুলায় মেতে উঠতে পারে। আর পার্ক জুড়ে বসানো হয়েছে বেঞ্চ—যেখানে বসে কাটানো যায় একান্ত কিছু নিস্তব্ধ মুহূর্ত। এই পরিবেশে যেন শহরের কোলাহল দূর হয়ে যায় এক নিমেষে। যারা কম খরচে শহরের বাইরে একটু গ্রাম্য ও শান্ত প্রকৃতির কোলে কিছু সময় কাটাতে চান, তাঁদের জন্য আদর্শ এই টাকি ইকো পার্ক। এখানে পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে পিকনিক করতেও আসেন অনেকেই। শীতকালে বা সপ্তাহান্তে এই পার্ক হয়ে ওঠে এক জীবন্ত মিলনক্ষেত্র।

Hot this week

মায়াবিনী সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এক স্বেচ্ছাসেবী সংস্থার

Newsbazar24::সৌহার্দ্য মালদার দ্বাদশ বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে হস্তশিল্প মেলা

Newsbazar24:: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ও কৃষ্ণ কালীতলা ভোকেশনাল...

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

Topics

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img