কোলকাতার কাছে বসন্তে কাটিয়ে আসুন দু’এক রাত – ফিরবেন একরাশ আনন্দ নিয়ে

Newsbazar24:

বসন্ত আসলেই মন একটু বিশ্রাম চায়। চায় ধারে কাছে একটু ঘুরতে। কিন্তু কোথায় যাবে? সব জায়গায় তো ঘোরা হয়ে গেছে। আজ আমরা কোলকাতার একদম কাছে ৩টে জায়গার হদিস দিচ্ছি। পাবেন মন ভোলানো আনন্দ।

১) পুষ্পবন – ডায়মন্ড হারবার – একদিনের ঘুরতে যাওয়ার জন্য আদর্শ জায়গা হল ডায়মন্ড হারবার। আর এখানেই রয়েছে কয়েক ঘণ্টা বা দু’একদিন কাটানোর জন্য পুষ্পবন। পুষ্পবন ঘুরে ক্লান্ত হয়ে গেলে সমাধান করে ফেলতে পারেন কেল্লা রহস্যের! আসলে এখানে রয়েছে দুটি কেল্লা। তবে কেল্লা বলতে কিন্তু শুধু ধ্বংসাবশেষই রয়েছে এখন, কারণ একটি কেল্লা তৈরি হয়েছিল পর্তুগিজ আমলে আরেকটি তৈরি হয়েছিল ইংরেজ আমলে।

বিশদে জানার জন্য যোগাযোগ করতে পারেন – ৯৮৩১০৩৯০৩২ এই নম্বরে। ওরা হোটেল রিসর্ট থেকে শুরু করে গাড়ি দিয়েও আপনাকে সাহায্য করবে।

২) দেউলটি – গ্রাম্য মেঠো পথে পিকনিক করতে চাইলে দেউলটি রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। কলকাতা থেকে ৬৩ কিলোমিটার দূরের এই জায়গায় গাড়িতে পৌঁছবেন দেড় ঘণ্টার মধ্যে। পুকুরের জ্যান্ত মাছ, গাছ থেকে সদ্য পেড়ে আনা নারকেল রাখতে পারেন মেনুতে। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে আসতে পারেন ইচ্ছে হলে। তাছাড়াও আছে অপূর্ব সুন্দর রূপনারায়ণ নদী। কাছেই আছে রাধা ও মদনগোপালের মন্দির, চাইলে দেখে আসতে পারেন। বিদ্যাসাগর সেতু ধরে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ড্রাইভ করে বা ট্রেনেও খুব সহজে দেউলটি যাওয়া যায়।

থাকার জায়গা

প্রান্তিক রিট্রিট, যোগাযোগের নম্বর- ৮৮২০৫২৩৮৫৫

৩) বিশ্রাম বাগানবাড়ি, টাকি –

কলকাতা থেকে মাত্র ৭০ কিলোমিটারের দূরত্বে রয়েছে টাকি স্টেশন। স্টেশন থেকে কয়েক মিনিট খানেক এগোলেই ইছামতি যদি আর তার পাড়েই বিশ্রাম বাগান বাড়ি। বাগান বাড়ির ভেতরেই রয়েছে ছোট ছোট কটেজ যেখানে আপনি বন্ধুদের সঙ্গে বা পরিবারের সাথে আড্ডা দিতে পারেন; রয়েছে দীঘি, মন্দির, ছাউনি দেওয়া পুকুরঘাট আর অজস্র গাছ-গাছালি আর সবুজের সমারোহ। শহর থেকে দূরে নিরিবিলি এই পরিবেশে এলেই মনটা ভালো হয়ে যাবে। যদি রাত্রিবাস করতে চান তার ব্যবস্থাও আছে এখানে।

বিশদে জানার জন্য যোগাযোগ করতে পারেন – ৯০০৭০১২২৭১ এই নম্বরে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img