Monday, December 15, 2025
24 C
Kolkata

পরিযায়ী পাখির সঙ্গে একদিন – ঘরের পাশেই বশিপোতা 

Newsbazar24:

 

 

পরিযায়ী পাখি মানেই আমাদের কাছে বিস্ময়। প্রতিবছর শীত এলেই জলাশয়, খাল-বিল ভরে যায় নানা রং-বেরঙের নাম না জানা পাখিতে। পরিযায়ী বা পরিযায়ী পাখি নামেই আমরা চিনি তাদের। পরিযায়ী পাখিরা ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে হাজির হয় নিজেদের জীবন বাঁচাতে।

 

আসাম, হিমালয়, সাইবেরিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, দক্ষিণ পশ্চিম চীনের মালভূমি, রাশিয়া, ফিনল্যান্ড, তিব্বতের উপত্যকা প্রভৃতি অঞ্চলে এসব পাখিদের বসবাস। শীতকালে এসব দেশে মাত্রাতিরিক্ত ঠান্ডা ও তুষারপাত হয়। অধিকাংশ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। তাছাড়া তীব্র শীতে খাবারের অভাবও দেখা যায়। সব মিলিয়ে পাখিদের থাকা ও খাবার সংগ্রহ করা তুলনামূলক কঠিন হয়ে পড়ে।

 

তখন পাখিরা ঝাঁকে ঝাঁকে চলে আসে যেসব অঞ্চলের ঠান্ডা কম সেদিকে। এদেশের বিভিন্ন স্থানেও পাড়ি জমায় পরিযায়ী পাখিরা।

 

 

এমনই একটি জায়গা ঘরের পাশেই বশিপোতা।  সুদূর কোন দেশ থেকে উড়ে উড়ে চলে আসে পরিযায়ী পাখিরা। বহু হাজার মাইল আকাশপথেও একচুল ঠিকানার ভুল হয় না তাদের। কীভাবে মনে রাখে তারা এই পথ, অভীষ্ট ঝিলটি? পক্ষীবিশারদরা হয়তো বলতে পারবেন ভালো। আমরা তো পাখি দেখেই মুগ্ধ। আর সেই

 

মুগ্ধতায় মেতে থাকতে বারবার ছুটে বেড়াই নতুন নতুন ঠিকানার খোঁজে। অমুক ঝিলে বিগত তিন বছর ধরে অনেক পাখি আসছে, তমুক ঝিলে এবারে নতুন ঝাঁক— শুনেই দৌড় দিই। এমনিতে জলাভূমি কমছে বড়ো দ্রুত এই দেশে। দূষণ বাড়ছে। তারই পাশাপাশি বাড়ছে ক্যামেরা কাঁধে পক্ষীপ্রেমী উৎসাহীদের ভিড়। পাখিদের কাছে এই সবই বড়ো আতঙ্কের। ফলে, এতদিনের চেনা ঠেকগুলো থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে পরিযায়ী পাখিরা। ভিড় করছে অন্য কোথাও। তবে, এরই মধ্যে কয়েকটি জায়গায় আজো আসছে পরিযায়ী পাখিদের ঝাঁক। তেমনই একটা জায়গা হল বশিপোতা। হুগলীর উত্তরপাড়া সংলগ্ন এই জায়গাটি দেশীয় ও পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য।

 

 

এখানে আপনি স্বচ্ছন্দে দেখা পাবেন, দেশি চাঁদিঠোঁট, নিরল পারিনা, নীলকন্ঠ ফিদ্দা, ভোমরা ছোটন, লাল মুনিয়া, শ্যামসুন্দর মুনিয়া, সাইবেরীয় চুনীকন্ঠি, সাইবেরীয় সিলাফিদ্দা সহ আরো অজস্র রকমের পাখি।

 

 

যাওয়া – হাওড়া থেকে ট্রেনে উত্তরপাড়া স্টেশন। ৩নং প্ল্যাটফর্মের পিছনের দিকে অটোস্ট্যান্ড। অটোয় রঘুনাথপুর বাজার। বাজার থেকে ডানদিকের রাস্তা ধরে মিনিট ১০-১৫ হাঁটলেই বশিপোতা।

 

নিজের গাড়ি বা ভাড়াগাড়ি করে সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায়। মন ভালো করার জন্য চলুন যাই বশিপোতা।

Hot this week

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...

ফিরে দেখা ২০২৫:সাহিত্য , বিজ্ঞাপন ও রাজনীতিতে প্রয়াত ব্যাক্তিত্ব

Newsbazar24:২০২৫ সালটি নানা দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে। প্রযুক্তি,...

বহু প্রতিক্ষিত বেঙ্গল সুপার লীগের জমকালো উদ্বোধন মালদহ জেলা ক্রীড়া সংস্থার ময়দানে

Newsbazar24::শুরু হল বহুপ্রতীক্ষিত বেঙ্গল সুপার লিগ। ফুটবলে বাংলার...

Topics

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...

ফিরে দেখা ২০২৫:সাহিত্য , বিজ্ঞাপন ও রাজনীতিতে প্রয়াত ব্যাক্তিত্ব

Newsbazar24:২০২৫ সালটি নানা দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে। প্রযুক্তি,...

বহু প্রতিক্ষিত বেঙ্গল সুপার লীগের জমকালো উদ্বোধন মালদহ জেলা ক্রীড়া সংস্থার ময়দানে

Newsbazar24::শুরু হল বহুপ্রতীক্ষিত বেঙ্গল সুপার লিগ। ফুটবলে বাংলার...

আদিবাসীদের বীরযোদ্ধা শহিদ জিতু হেমব্রমের ৯৩তম আত্মবলিদান দিবস পালিত হল হবিবপুরে

Newsbazar24::সত্যং শিবং সুন্দরং সর্ব ভারত সাঁওতাল কমিটির উদ্যোগে আদিবাসীদের...

উৎসব চলাকালীন অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে গুলিবর্ষণ, মৃত অন্তত ১২

-নিউজ বাজার 24 ডেস্ক , ১৪ ডিসেম্বর, ২০২৫: অস্ট্রেলিয়ার...

কেরলের লাল দুর্গে উড়ল গেরুয়া পতাকা তিরুবনন্তপুরম পুরসভা নির্বাচনে বিজেপির জয়

Newsbazar24:শেষ পর্যন্ত কেরলেও গেরুয়া ঝড়। ঝড়ে ধুলিস্যাৎ বাম দুর্গ।...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img