কার্শিয়াং এর অদূরেই অফবিট ভ্রমণ ‘রাজারানি পাহাড়।’

Newsbazar24 :

উত্তরবঙ্গ মানে যেমন পাহাড়,ঝর্ণা,আর দিগন্ত বিস্তৃত সবিজ চা গাছের গালিচা,তেমনি উত্তরবঙ্গ মানে লেপচা জগতের বিস্তারিত ইতিহাস। উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চল জুড়ে লেপচা জনজাতিদের বাস। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙের এমন অনেক ছোট ছোট গ্রাম রয়েছে যেখানকার আদিমতম অধিবাসী তারা। সুতরাং, পাহাড়ের আনাচে-কানাচে তাদের ইতিহাস লুকিয়ে থাকবে, এটাই স্বাভাবিক।

জায়গার নাম রাজারানি পাহাড়। মহানন্দা অভয়ারণ্যের ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত দুটো প্রাকৃতিক গুহা। সেটাই পরিচিত রাজারানি পাহাড়। এই নামের মধ্যেই লুকিয়ে লেপচাদের এক ইতিহাস। এই রাজারানি পাহাড় প্রায় চারশো বছর আগে তৈরি প্রাকৃতিক গুহা। গুহার ভিতরে প্রায় কুড়ি তলা বাড়ির সমান পাহাড়ের চাঁই। রক ক্লাইম্বিং ছাড়া সেখানে পৌঁছানো সম্ভব নয়। তবে, গুহা দু’টি দেখতে খুব সুন্দর। অনায়াসে এখানে মানুষ বাস করতে পারবে।

স্থানীয় মানুষদের একটি পাহাড় গুলমা রাজা এবং অন্যটি গুলমা রানি নামে পরিচিত। লেপচা ভাষায় গুলমা শব্দের অর্থ আত্মগোপন করে থাকা মানুষ। শোনা যায়, একসময় লেপচাদের রাজা ও রানি আত্মগোপণ করতে এই গুহায় বেশ কিছুদিন আশ্রয় নিয়েছিলেন। যদিও এর কোনও প্রমাণ মেলেনি। যদিও লেপচাদের খুব বেশি ইতিহাসের সন্ধান পাওয়া যায় না। ভুটান রাজাদের বারবার আক্রমণের কারণে লেপচাদের ইতিহাস অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। পরবর্তী সময়ে লেপচারা কালিম্পং দখল করে নেয় এবং সেই সময় নষ্ট হয়ে যায় লেপচাদের পুঁথি ও নথিপত্র। তবে, উত্তরবঙ্গের অনেক পাহাড়ি গ্রামে লেপচাদের বাস রয়েছে। পাইন, ধুপির জঙ্গল ধরে মহানন্দা অভয়ারণ্যের মধ্য দিয়ে পৌঁছাতে হয় এখানে। এই অঞ্চলে প্রায় ৩৬ রকমের বন্যপ্রাণী এবং ২৪০ প্রজাতির পাখির দেখা পাওয়া যায়। এমনকী এখানে দেখা মেলে এক ধরনের বিলুপ্তপ্রায় প্রজাতির উভচর স্যালামান্ডারের।

যাওয়া ও থাকা – কালিঝোরা বাজার থেকে বাম দিকে রাস্তা ধরে ৪৪ কিলোমিটার পথ গেলেই লাটপানছার। লাটপানছার গ্রাম থেকে জঙ্গলের পথ ধরে মহানন্দা অভয়ারণ্যের দিকে হাঁটা লাগালেই পৌঁছে যেতে পারেন রাজারানি পাহাড়ের কাছে। লাটপানছারে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। ঘন জঙ্গল, প্রাকৃতিক পুকুর, পাহাড় সব মিলিয়ে লাটপানছার এক অনন্য অভিজ্ঞতা এনে দিতে পারে।

সপ্তাহের সেরা

ভোটের ৪৮ ঘণ্টা আগেও তোলা যাবে নাম! সুপ্রিম কোর্টের নির্দেশে আশার আলো

নিউজ বাজার২৪ ডেস্ক :ভোটার তালিকায় নাম না থাকলে ভোট...

শ্রেয়স-প্রভসিমরনের জুটিতে কুপোকাত মুম্বই, ওয়াংখেড়ে জয়ে পাঞ্জাবের দাপট

ম্যাচের শুরুতেই ডি ককের দাপট, বড় স্কোর মুম্বইয়ের নিউজ বাজার২৪...

মালদায় অনুপ্রবেশ! স্টেশনেই ধরা দুই বাংলাদেশি, দক্ষিণে যাওয়ার ছক ভেস্তে দিল পুলিশ

মালদা টাউন স্টেশনে কীভাবে ধরা পড়ল দুই বাংলাদেশি নিউজ বাজার২৪...

বামেদের ভোট কি বিজেপিতে যাচ্ছে? বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি

বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে কেন? নিউজ বাজার ২৪ ডেস্ক,...

ট্যাক্সি ও অটো চালকদের জন্য নতুন নিয়ম! এবার এই ভাষা না জানলে মিলবে না পারমিট

ট্যাক্সি-অটো চালকদের জন্য নতুন নিয়মের মূল দিকগুলো ট্যাক্সি ও অটো...

Topics

১৭ এপ্রিলের আবহাওয়া: উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পংয়ে বেশি প্রভাব, ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক :...

নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

নিউজ বাজার২৪ ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন,...

শিশুদের আধার কার্ডে বড় আপডেট: বাড়িতে বসেই করুন ‘বাল আধার’-এর আবেদন

অনলাইনে বাল আধার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিউজ বাজার২৪ ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img