ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মনিপাল হসপিটাল ইএম বাইপাসের উদ্যোগ মালদহে

নিউজ বাজার ২৪:বর্তমানে ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ লক্ষের বেশি। রোগ নির্ণয় এবং চিকিৎসা পদ্ধতিতে উল্লেখযোগ্য উন্নতি হলেও সচেতনতার অভাব, দেরিতে রোগ ধরা পড়া ক্যান্সার সম্পর্কে বিভিন্ন ভুল ধারণার ফলে এখনো বহু মানুষ সময়মতো চিকিৎসার ধারে কাছে পৌঁছাতে পারেন না। সঠিক ও বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতের অন্যতম বৃহৎ স্বাস্থ্যপরিসেবা প্রদানকারী সংস্থা  মনিপাল হসপিটাল ইএম বাইপাস  মালদায় তাদের আরো একটি মিডিয়া উদ্যোগ অন্বেষনার আয়োজন করে।মঙ্গলবার দুপুরে মালদা শহরের একটি বেসরকারি হোটেলের প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা মনিপাল হাসপাতাল ইএম বাইপাস এর

এই অনুষ্ঠানে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা মেডিকেল, সার্জিক্যাল ও রেডিয়েশন অনকোলজির আধুনিক অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করেন হাসপাতালে শীর্ষ অন্কোলজি চিকিৎসকেরা। একইসঙ্গে মিডিয়া প্রিভিলেজ কার্ডের সূচনা করা হয়। এই উদ্যোগের উদ্দেশ্য হল সংবাদমাধ্যমের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং সাংবাদিকদের নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ও বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ করে দেওয়া।

এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ডাঃ সুদীপ দাস সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজি, ডাঃ অরিন্দম মন্ডল, সিনিয়র কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজি এবং ডাক্তার সায়ন দাস সিনিয়র কনসালটেন্ট রেডিয়েশন অনকোলজি, এরা সকলেই ইএম বাইপাস মনিপাল হাসপাতালের সাথে যুক্ত।

এই দিনের আলোচনায় তারা সকলেই নিয়মিত স্ক্রিনিং এর গুরুত্ব, ক্যান্সারের ক্রমবর্ধমান প্রকোপ নিয়মিত আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং উন্নত রোগী পরিষেবার জন্য মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি মতবিনিময়ের সুযোগ হয়। যা ক্যান্সার সম্পর্কিত সঠিক দায়িত্বশীল স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদনে সহায়তা করবে বলে মনে করছেন তারা।

মনিপাল হাসপাতালের ক্যান্সার চিকিৎসকদের বক্তব্য

মেডিকেল অনকোলজি সম্পর্কে ডঃ সুদীপ দাস বলেন ভারতের ধারাবাহিকভাবে  ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে তবে ইতিবাচক দিক হল বর্তমানে অনেক ধরনের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সফলভাবে চিকিৎসা করা সম্ভব। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর ফলে রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে যা রোগীর বেঁচে থাকার সম্ভাবনাকে আরো বাড়িয়ে তুলছে।

এদিনের অনুষ্ঠানে মিডিয়া প্রিভিলেজ কার্ডের আনুষ্ঠানিক সূচনা করা হয়। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতায় সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ মনিপাল হসপিটাল এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান কর্তৃপক্ষ। এই কার্ডের মাধ্যমে সাংবাদিকরা বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে ছাড় পাবেন বলে জানিয়েছেন তারা। অন্বেষনার মাধ্যমে মনিপাল হসপিটাল এর চিকিৎসকসমাজ ও সংবাদ মাধ্যমের মধ্যে একটি অর্থবহ সংযোগ গড়ে তুলতে প্রতিশ্রুতিিবদ্ধ।

 

 

 

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

মালদার টিপাজানির খাঙালি কালী, ২২ বোনের রহস্যময় কাহিনি! আজও বহন করে চলেছে আড়াইশো বছরের ঐতিহ্য

মালদার টিপাজানির আরাপুর সংলগ্ন এলাকায় মা খাঙালি কালীপুজোর আয়োজননিউজ...

Topics

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img