তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে, নিরঙ্কুশ জয়ে ক্ষমতায় বিএনপি—দায়িত্বে তারেক রহমান

তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পদ্মাপারে, ক্ষমতায় বিএনপি — কে এই তারেক রহমান?

 নিউজ বাজার২৪ ডেস্ক ঃ  প্রায় দুই দশক পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর সেই সঙ্গেই তিন দশক পর দেশ পাচ্ছে একজন পুরুষ প্রধানমন্ত্রী। দলের আগাম ঘোষণা অনুযায়ী, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের সংসদে সরকার গঠনের ‘ম্যাজিক ফিগার’ অনায়াসে পেরিয়ে যায় বিএনপি। ভোটগণনা শেষ হওয়ার আগেই জয়ের ইঙ্গিত স্পষ্ট হয়। তবে উচ্ছ্বাসে সংযমের বার্তা দেন তারেক নিজেই। দলের পক্ষ থেকে জানানো হয়, নিরঙ্কুশ জয়ের পরও কোনও বিজয় মিছিল করা হবে না।

রাজনৈতিক পরিবারে জন্ম

১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম তারেক রহমানের। তিনি ঢাকার বিএএফ শাহিন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র পুত্র। খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাঁর বাবা জিয়া উর রহমান ছিলেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি। ফলে ছোটবেলা থেকেই রাজনীতির আবহে বেড়ে ওঠা।

মামলা, কারাবাস ও দীর্ঘ নির্বাসন

২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও ফৌজদারি মামলা দায়ের হয়। ২০০৭ সালের পর থেকে মোট ৮৪টি মামলা হয় তাঁর বিরুদ্ধে।

২০০৮ সালে তিনি দেশ ছাড়েন। প্রায় ১৭ বছর দেশের বাইরে থেকে ভার্চুয়াল মাধ্যমে দলের নেতৃত্ব দেন। তাঁর দাবি, অধিকাংশ মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা-র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়। এরপর ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে নতুন অধ্যায়ের সূচনা হয়।

আরও পড়ুন – আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন, ‘প্রহসন’ বলে ভোট বয়কটের ডাক সজীব ওয়াজেদ জয়ের

দুই আসনে জয়, বগুড়ায় নতুন অধ্যায়

এই নির্বাচনে তারেক রহমান প্রার্থী হন বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে। দু’টি আসনেই জয় পান তিনি।

বগুড়া-৬ আসনে তাঁর জয়কে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে। কারণ ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত ওই আসন থেকেই একাধিকবার নির্বাচন লড়েছিলেন খালেদা জিয়া।

প্রত্যাবর্তনের পর নতুন সমীকরণ

১৭ বছরের দীর্ঘ স্ব-নির্বাসনের পর দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে ফেরেন তারেক রহমান। দলের সর্বোচ্চ নেতৃত্বে বসার পর তিনি সাংগঠনিক পুনর্গঠন ও নির্বাচনী প্রস্তুতিতে জোর দেন।

বিএনপি আগেই ঘোষণা করেছিল, ক্ষমতায় এলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সেই ঘোষণা কার্যকর হওয়ার পথে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি এক গুরুত্বপূর্ণ বাঁক। তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী, প্রায় দুই দশক পর শাসক পরিবর্তন—পদ্মাপারে শুরু হচ্ছে নতুন অধ্যায়।

সপ্তাহের সেরা

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...

টি–টোয়েন্টি ক্রিকেটে ২৫০ রানও আর নিরাপদ নয়! আক্রমণাত্মক ব্যাটিংয়ে বদলে যাচ্ছে ক্রিকেটের পুরনো দর্শন

টি–টোয়েন্টি ক্রিকেটে কেন এত দ্রুত বদলে যাচ্ছে ব্যাটিংয়ের ধরন? নিউজ...

গাজোলে পুকুর খুঁড়তেই উঠল প্রাচীন বিষ্ণুমূর্তি, বালুরঘাটে রহস্যময় সিঁড়ি! দোলপূর্ণিমায় দুই জেলায় হুলুস্থুল

গাজোলে পুকুর সংস্কারে উঠে এল প্রাচীন বিষ্ণুমূর্তি: পূজার্চনায় মাতলেন...

Topics

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img