Newsbazar24 Desk: : কৃষিক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি গ্রামীণ কৃষির উন্নয়নে নতুন উদ্যোগ ‘কৃষি সখী’। এবার বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের উন্নত চাষাবাদ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং সরকারি কৃষি প্রকল্প সম্পর্কে পরামর্শ দেবেন প্রশিক্ষিত মহিলারা। কৃষিকাজে মহিলাদের দক্ষতাকে কাজে লাগিয়ে চাষিদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
কৃষি সখীরা মূলত কৃষক ও কৃষি বিশেষজ্ঞদের মধ্যে সেতুবন্ধনের কাজ করবেন। উন্নত বীজের ব্যবহার, মাটির স্বাস্থ্য রক্ষা, জৈব ও প্রাকৃতিক কৃষি, সার ও কীটনাশকের সঠিক প্রয়োগ এবং জলসেচের উপযুক্ত পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতন করবেন তাঁরা। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানো এবং চাষের খরচ কমানোর উপায় সম্পর্কেও পরামর্শ দেওয়ার কথা এই উদ্যোগের মাধ্যমে।

এই উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রের কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের যৌথ উদ্যোগে কৃষি সখীদের প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ধাপে ধাপে ৭০ হাজার কৃষি সখীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কৃষি সখীদের সক্রিয় ভূমিকা গ্রামীণ কৃষিতে নতুন দিশা দেখাতে পারে। একদিকে যেমন কৃষকরা উন্নত চাষের পদ্ধতি সম্পর্কে সরাসরি পরামর্শ পাবেন, অন্যদিকে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান ও আর্থিক স্বনির্ভরতাও বাড়বে। ফলে কৃষি সখী উদ্যোগ কৃষির উন্নয়নের পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।