তামিলনাড়ুর খসড়া ভোটার তালিকায় ৯৭ লক্ষ নাম বাদ, চেন্নাইয়ে সর্বাধিক প্রভাব

-নিউজ বাজার ২৪ ডেস্ক , তারিখ: ১৯ ডিসেম্বর, ২০২৫

বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (Special Intensive Revision – SIR) সম্পন্ন হওয়ার পর ভারতের নির্বাচন কমিশন (ECI) তামিলনাড়ুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যজুড়ে মোট ৯৭.৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যা রাজ্যের ভোটার তালিকায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রাজধানী চেন্নাইয়ে। সেখানে ১৪.২৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, ফলে ভোটার সংখ্যা আগের ৪০.০৪ লক্ষ থেকে কমে দাঁড়িয়েছে ২৫.৭৯ লক্ষে। সামগ্রিকভাবে চেন্নাইয়ের মোট ভোটার সংখ্যা ১৫.২ শতাংশ কমে গেছে।

নির্বাচন আধিকারিকদের মতে, চেন্নাইয়ে নাম বাদ যাওয়ার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে—

  • ১.৫৬ লক্ষ মৃত ভোটার,

  • ১২.২২ লক্ষ বাসস্থান পরিবর্তনকারী,

  • ২৭,৩২৩ জন ভোটারকে ঠিকানায় খুঁজে না পাওয়া,

  • ১৮,৭৭২টি ডুপ্লিকেট নাম।

জেলাভিত্তিক হিসাবেও বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। কোয়েম্বাটুরে ৬.৫০ লক্ষ, দিন্দিগুলে ২.৩৪ লক্ষ, কাঞ্চিপুরমে ২.৭৪ লক্ষ এবং কারুরে ৭৯,৬৯০ জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে।

মোট বাদ পড়া নামের মধ্যে প্রায় ৫৩ লক্ষ (৫৪%) স্থানান্তরিত, ২৭ লক্ষ (২৮%) মৃত, ১৩.৬ লক্ষ (১৪%) অনুপস্থিত, ৩.৯৮ লক্ষ (৪%) নকল এবং বাকি নাম ‘অন্যান্য’ কারণে বাদ দেওয়া হয়েছে।

ওসমান হাদির মৃত্যু: ঢাকাসহ একাধিক শহরে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংশোধনের উদ্দেশ্য হল ভোটার তালিকাকে আরও নির্ভুল করা, যাতে ভবিষ্যতের নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয়। খসড়া তালিকা ইতিমধ্যেই জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি ও আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে।

তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়েক জানান, “খসড়া তালিকায় শোলিঙ্গানাল্লুর ও পল্লভরমে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে।” নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে—এমন অভিযোগ খারিজ করে তিনি বলেন, “যথাযথ প্রক্রিয়া ছাড়া কারও নাম খেয়ালখুশিমতো বাদ দেওয়া সম্ভব নয়।

সপ্তাহের সেরা

ছটব্রতীদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী বিজেপি, ২২ নম্বর ওয়ার্ডে লাউ ও নতুন বস্ত্র বিতরণ

ডিজিটাল ডেক্স নিউজ বাজার ২৪: :আসন্ন ছটপুজো উপলক্ষে মালদার...

মালদায় ধূমধাম করে পূজিত ছয় মাথার কার্তিক, দক্ষিণ চাঁদপুরে ৬৪ বছরের ব্যতিক্রমী কার্তিক পুজো

মালদার দক্ষিণ চাঁদপুরে ৬৪ বছরের প্রাচীন ষড়ানন কার্তিক পুজো নিউজ...

সোনাগাছির যৌনকর্মীদের উদ্যোগে বারোয়ারি কার্তিক পুজো, বঞ্চনার অন্ধকারে উৎসবের নতুন আলো

সমাজের বঞ্চনা পেরিয়ে সোনাগাছিতে বারোয়ারি কার্তিক পুজো নিউজ বাজার২৪ ডিজিটাল...

Topics

মালদায় ধূমধাম করে পূজিত ছয় মাথার কার্তিক, দক্ষিণ চাঁদপুরে ৬৪ বছরের ব্যতিক্রমী কার্তিক পুজো

মালদার দক্ষিণ চাঁদপুরে ৬৪ বছরের প্রাচীন ষড়ানন কার্তিক পুজো নিউজ...

সোনাগাছির যৌনকর্মীদের উদ্যোগে বারোয়ারি কার্তিক পুজো, বঞ্চনার অন্ধকারে উৎসবের নতুন আলো

সমাজের বঞ্চনা পেরিয়ে সোনাগাছিতে বারোয়ারি কার্তিক পুজো নিউজ বাজার২৪ ডিজিটাল...

কলম থেমে গেল চিরতরে, মালদহের সাহিত্য ও সাংবাদিকতার জগতে অপূরণীয় শূন্যতা

সাহিত্যচর্চা থেকে সাংবাদিকতা, মালদহের অতি পরিচিত মুখ সুনির্মল বসুর...

একদিনেই কার্তিকের মূর্তি গড়া, রং ও সাজ!পুরুলিয়ার আড়াইশো বছরের কার্তিক পুজো কেন ব্যতিক্রমী?

পুরুলিয়ার তালবেড়িয়া গ্রামে আড়াইশো বছরের প্রাচীন কাঁচা কার্তিক পুজো নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img