Newsbazar24:ধনতেরাস, কালীপুজোয় অনেক বাড়িতেই লক্ষ্মী-গণেশের পুজো হয়। বাড়িতে বানানো মিষ্টি পুজোয় নিবেদন করতে পারেন।
দীপাবলি, ধনতেরাস, লক্ষ্মীপুজো, গণেশপুজো- পাঁচদিনের টানা উৎসবে মিষ্টি একটি প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করা হয়। সকলেই এই উৎসবের কয়েকটা দিন মিষ্টির স্বাদে মজে থাকেন। এইক্ষেত্রে মিষ্টি না কিনে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। মিষ্টি তৈরি করার জন্য মাত্র কয়েকটি উপকরণের প্রয়োজন। ধনতেরাস, কালীপুজোয় অনেক বাড়িতেই লক্ষ্মী-গণেশের পুজো হয়। আর তাই এই পুজোয় নিজের বানানো মিষ্টি নিবেদন করতে পারেন পুজোয়। তিল, আটা আর সামান্য চিনি দিয়ে বরফি বানানো যাবে। দেখে দেখে নেওয়া যাক কিভাবে বানানো হবে।
বরফি:-
একটি প্যানে ঘি গরম করে তিল ভেজে নিন। বাদামী রং ধরলে নামিয়ে নিন। আবার একটু ঘি দিয়ে আটা ভেজে নিন। ড্রাই ফ্রুটস ও ঘি- দিয়ে ভেজে নিন। জলে চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে সিরাপ বানিয়ে নিন। এই সিরাপে আটা, তিল মিশিয়ে ভাল করে পাক করে নিন। সুন্দর ডো তৈরি হয়ে গেলে একটি প্লেটে ঘি মাখিয়ে তা ঢেলে দিন। এবার পছন্দমতো সাইজে তা কেটে নিন।
নারকেল নাড়ু:-
নারকেল কুরিয়ে পাক করে নারকেল নাড়ু বানানো হয়। তবে এই গোলাপী নাড়ু বানানো বেশ সহজ। এর জন্য নারকেল পাউডার হলেই চলবে। একটি প্যানে ঘি ভাল করে বুলিয়ে দিয়ে ওর মধ্যে নারকেল গুঁড়ো মিশিয়ে নিন। এরপর তা মিশলে কনডেন্স মিল্ক মিশিয়ে নিন। এবার ভাল করে মণ্ড পাকলে ওর মধ্যে সামান্য গোলাপ জল মিশিয়ে দিন। সব কিছু ভাল করে মিশিয়ে নিলেই হয়ে যাবে নাড়ুর পাক। এবার নাড়ু বানিয়ে নিলেই চলবে।
পান্তুয়া:-
এককাপ গুঁড়ো দুধ, দু চামচ ময়দা, ১ চামচ সুজি, এক চিমটে বেকিং পাউডার আর ঘি দিয়ে ভাল করে মেখে নিতে হবে। এর মধ্যে প্রয়োজনমত দুধ দিয়ে মেখে নিন। আটা মাখার মত করে মাখতে হবে। এবার মণ্ড থেকে ছোট ছোট বল তৈরি করে নিন। ফুটন্ত তেলের মধ্যে ভেজে নিলেই তৈরি পান্তুয়া। এবার চিনির সিরায় ১০ মিনিট ফুটিয়ে নিলেই একদম তৈরি।

