Newsbazar24 :
২০২৪ এর শেষ দিন সন্তোষ ট্রফি জিতে ভারত সেরা বাংলা। গত ৭৮ বছর ধরে চলেছে এই সন্তোষ ট্রাফি। বাংলা চিরকাল ফুটবলে ভালো পারফর্ম করলেও গত ৬ বছর বাংলাকে খালি হাতেই ফিরতে হয়েছে। ৭৮তম সন্তোষ ট্রফিতে কেরলের মত শক্তিশালী দলকে হারিয়ে এই নিয়ে ৩৩ বার ভারত সেরা হল বাংলা। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরমেন্সের ফলেই এই জয়। ২০১৭-১৮ এবং ২০২১-২২ মরসুমে এই সন্তোষ ট্রফি ফাইনালে কেরালার কাছে হেরে গিয়েছিল বাংলা। দু’বারই টাইব্রেকারে হারতে হয় বাংলাকে। আজকের ম্যাচেও ঠিক একই দিকে যাচ্ছিল বাংলা। কিন্তু অবশেষে সঞ্জয় সেনের দলের পক্ষ থেকে ৯০+৪ মিনিটে রবি হাঁসদার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ফুটবল টিমকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর, বঙ্গ ফুটবল ২০২৫ সাল শুরু করেছে একটি ঐতিহাসিক মুহূর্ত দিয়ে, পুনরুদ্ধার করেছে প্রখ্যাত সন্তোষ ট্রফি, যা ৩৩ তম বার জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে! এই অসাধারণ জয়টি অর্জিত হয়েছে রবি হাঁসদার দুর্দান্ত এক গোলের মাধ্যমে, যিনি ১৩ গোল করে গোল্ডেন বুটও জয় করেছেন। কোচ সঞ্জয় সেন, অধিনায়ক চাকু মাণ্ডি, পুরো দল, এবং ব্যবস্থাপনা, কোচিং ও প্রশিক্ষণ স্টাফদের এই ঐতিহাসিক অর্জনের জন্য জানাই আন্তরিক অভিনন্দন।
শক্তিশালী কেরলের বিরুদ্ধে ঘর সামলে আক্রমণে যাওয়ার পরিকল্পনা করে দল নামিয়েছিলেন বাংলার কোচ। সেই মতো হায়দরাবাদের বালাযোগী স্টেডিয়ামে শুরু থেকে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলেন চাকু মান্ডি, শেখ আবুসুফিয়ানেরা। খেলা গড়ানোর সঙ্গে ধীরে ধীরে মাঝমাঠের দখল নিতে শুরু করেন তাঁরা। মাটিতে বল রেখে নিজেদের মধ্যে পাস খেলার চেষ্টা করেছেন বাংলার ফুটবলারেরা। ম্যাচের ৮৩ মিনিটে কর্নার থেকে বল পেয়ে গোল করার সুযোগ পেয়েছিলেন চাকু। কিন্তু কেরলের ক্রিস্টি ডেডিসের গায়ে লেগে বল চলে যায় বাইরে। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের ৪ মিনিটে বাংলার পক্ষে গোল করেন রবি।



