Monday, December 15, 2025
24 C
Kolkata

পাঞ্জাব কিংসের কাছে অসহায় আত্মসমর্পন কেকেআরের

Newsbazar24:

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ১৫.৩ ওভারে ১১১ রানে অল-আউট হয়ে যায়। ৩.২ ওভারে ৩৯ রানে পড়েছিল প্রথম উইকেট। ওপেনার প্রভসিমরণ সিং ১৫ বলে সর্বাধিক ৩০ রান করেন। ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে। অপর ওপেনার প্রিয়াংশ আর্য করেন ১২ বলে ২২, তিনি তিনটি চার ও ১টি ছয় মারেন। শশাঙ্ক সিং ১৭ বলে ১৮, নেহাল ওয়াধেরা ৯ বলে ১০ ও জেভিয়ার বার্টলেট ১৫ বলে ১১ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। অধিনায়ক শ্রেয়স আইয়ার ২ বলে ০, জশ ইনগ্লিস ৬ বলে ২, গ্লেন ম্য়াক্সওয়েল ১০ বলে ৭, ইমপ্যাক্ট সাব সূর্যাংশ শেড়গে ৪ বলে ৪, মার্কো জানসেন ২ বলে ১ রান করেন। অর্শদীপ সিং অপরাজিত থাকেন ১ বলে ১ রান করে। হর্ষিত রানা ৩ ওভারে ২৫ রান দিয়ে তিনটি উইকেট দখল করেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২১ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। সুনীল নারিন ৩ ওভারে ১৪ রান দিয়ে পেলেন ২ উইকেট।

আইপিএলে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে নারিন ৩৬তম উইকেটটি পেলেন এদিন, যা সর্বাধিক। উমেশ যাদবের ছিল ৩৫ উইকেট। হর্ষিত চতুর্থ ওভারে নিজের প্রথম ওভার করতে গিয়ে দ্বিতীয় ও চতুর্থ বলে দুটি উইকেট নিয়েছিলেন। জবাবে খেলতে নেমে ৭ রানের মাথায় ওপেনারদের হারায় কলকাতা নাইট রাইডার্স। প্রথম ওভারের শেষ বলে সুনীল নারিন ৪ বলে ৫ রান করে জানসেনের বলে বোল্ড হয়ে যান। এরপর দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশী।পাওয়ারপ্লের ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ছিল ২ উইকেটে ৫৫। অষ্টম ওভারের চতুর্থ বলে ৬২ রানে কেকেআরের তৃতীয় উইকেটের পতন ঘটে। ১টি করে চার ও ছয় মেরে রাহানে ১৭ বলে ১৭ রান করে যুজবেন্দ্র চাহালের বলে লেগ বিফোর হন। রাহানে কেন রিভিউ নিলেন না তা নিয়ে প্রশ্ন উঠছে।

Hot this week

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...

ফিরে দেখা ২০২৫:সাহিত্য , বিজ্ঞাপন ও রাজনীতিতে প্রয়াত ব্যাক্তিত্ব

Newsbazar24:২০২৫ সালটি নানা দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে। প্রযুক্তি,...

বহু প্রতিক্ষিত বেঙ্গল সুপার লীগের জমকালো উদ্বোধন মালদহ জেলা ক্রীড়া সংস্থার ময়দানে

Newsbazar24::শুরু হল বহুপ্রতীক্ষিত বেঙ্গল সুপার লিগ। ফুটবলে বাংলার...

Topics

আদিবাসীদের বীরযোদ্ধা শহিদ জিতু হেমব্রমের ৯৩তম আত্মবলিদান দিবস পালিত হল হবিবপুরে

Newsbazar24::সত্যং শিবং সুন্দরং সর্ব ভারত সাঁওতাল কমিটির উদ্যোগে আদিবাসীদের...

উৎসব চলাকালীন অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে গুলিবর্ষণ, মৃত অন্তত ১২

-নিউজ বাজার 24 ডেস্ক , ১৪ ডিসেম্বর, ২০২৫: অস্ট্রেলিয়ার...

কেরলের লাল দুর্গে উড়ল গেরুয়া পতাকা তিরুবনন্তপুরম পুরসভা নির্বাচনে বিজেপির জয়

Newsbazar24:শেষ পর্যন্ত কেরলেও গেরুয়া ঝড়। ঝড়ে ধুলিস্যাৎ বাম দুর্গ।...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img