বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ

Newsbazar24:

ফুটবল খেলা বিশ্বের অন্যতম দ্রুত ও জনপ্রিয় খেলা। এই খেলায় প্রতিদিন পুরোনো রেকর্ড ভেঙে নতুন নতুন রেকর্ড তৈরী হচ্ছে। নাটকীয়তায় মোড়া একটা ম্যাচ। আর সেই ম্যাচে প্রতিপক্ষ আলাভেসের সঙ্গে কষ্টার্জিত জয় পেল রিয়াল মা‌দ্রিদ। ৩৪ মিনিটে এডুয়ার্ডো কামাভিঙ্গার করা একমাত্র গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ৩৮ মিনিটে লাল কার্ড দেখেন কিলিয়ান এমবাপে। তাতেও সমতা ফেরাতে পারেনি আলাভেস। তবে ম্যাচের ৭০ মিনিটে সানচেজ লাল কার্ড দেখার ফলে ১০ জনে খেলতে হয় আলাভেসকেও। একদিন আগেই লেগানেসকে ১-০ গোলে হারিয়েছিল বার্সা। এদিন রিয়ালের জয় তাদের স্বস্তিতে রাখবে না। বলা যায়, এই জয়ের ফলে বার্সেলোনার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।

আলাভেসকে হারানোর পর লা লিগার পয়েন্ট টেবিলে ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল রিয়াল মাদ্রিদ। সমসংখ্যক ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭০। কষ্ট করে ম্যাচ জিতলেও খেতাব জয়ের দৌড়ে বেশ ভালো জায়গায় চলে এল রিয়াল। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে দাপট অব্যাহত লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের রোখা যাচ্ছে না। ওয়েস্টহ্যামকে ২-১ গোলে হারিয়ে খেতাবের আরও কাছে পৌঁছে গেলেন ‘রেডস’রা। রবিবারের ম্যাচে ১৮ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। মহম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশ করেন লুইস দিয়াজ। তবে ৮৬ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে ওয়েস্টহ্যাম। যদিও এর তিন মিনিট পর ভিরগিল ফন ডাইকের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img