প্রয়াত প্রাক্তন ক্রিকেটার পদ্মাকর শিভালকরকে বিশেষ শ্রদ্ধা টিম ইন্ডিয়ার

Newsbazar24 :

প্রয়াত প্রাক্তন ক্রিকেটার পদ্মাকর শিভালকরকে বিশেষ শ্রদ্ধা টিম ইন্ডিয়ার। এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে নামে ভারতীয় দল। সেমিতে টিম ইন্ডিয়ার সামনে অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচে খেলতে নেমে ঘোরোয়া ক্রিকেটের কিংবদন্তি পদ্মাকর শিভালকরকে বিশেষ শ্রদ্ধা জানাল ভারতীয় দল। ম্যাচে এদিন কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন রোহিত শর্মা-বিরাট কোহলি-শুভমন গিলরা।এদিন টসের সময় দেখা যায় হাতে কালো আর্মব্যান্ড পরে আসেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এরপর ফিল্ডিংয়ের সময় দেখা যায় ক্রিকেটাররাও কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। গতকালই প্রয়াত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার পদ্মাকর শিভালকর। তাই তাঁকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। শিভালকরের মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিবৃতে বিসিসিআই-এর পক্ষ থেকে জানান হয়, ‘পদ্মাকর শিভালকরের আকস্মিক প্রয়াণে বিসিসিআই শোকসন্তপ্ত। ৩ মার্চ তিনি প্রয়াত হয়েছেন। ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তি হয়ে উঠেছিলেন এই বাঁহাতি স্পিনার।” এরপাশাপাশি জানান হয় চায়ম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতীয় দলের ক্রিকেটারদের কালো আর্মব্যান্ড পরেও নামতে বলা হয়েছে।ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে ২০ বছর খেলেছেন পদ্মাকর শিভালকর। ১৯৬১-৬২ মরশুমে ২১ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন শিভালকর। ১২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৮৯টি উইকেট নিয়েছেন তিনি। ঘোরোয়া ক্রিকেটে দাপট থাকলেও, কোনওদিন জাতীয় দলে সুযোগ পাননি শিভালকর।

সপ্তাহের সেরা

মৃত্যুর আগেই নিজের শ্রাদ্ধ! ৯০০ জনকে ভোজ, নাতির হাতে সংসারের ভার

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: মৃত্যুর পর কে কীভাবে...

মানিকচক-রতুয়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকের

স্কুটির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে পড়লেন সিভিক ভলান্টিয়ার, অটোর...

২৯৮ বছরে কৃষ্ণনগরের বুড়িমা! ২২ কেজি সোনা-রুপোর গয়নার সাজ, এবার সারা বছর পুজোর সুযোগ

রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্য, ২২ কেজি গয়নায় সাজবেন বুড়িমা! ভক্তদের...

Topics

ষষ্ঠীর রাতেই জনজোয়ার,ভীড় সামলাতে তড়িঘড়ি মন্ডফ বন্ধ করল পুলিশ

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪:রবিবার সন্ধ্যা থেকেই হুগলির মানকুণ্ডুতে জগদ্ধাত্রী...

শেষ ম্যাচে ২২ রানে রুদ্ধশ্বাস জয়! নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: নিউজিল্যান্ডের মাটিতে দাপট দেখিয়ে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img