রাজস্থানকে হারিয়ে প্লেঅফে টিকে রইলো নাইটরা 

Newsbazar24 :

ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করে ইডেনে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে উঠতে হলে বাকি সব কটি ম্যাচে কলকাতাকে জিততে হবে। সেই সমীকরণ মাথায় রেখেই এদিন ইডেনে খেলতে নেমেছিল অজিঙ্ক রাহানের দল। এবং শেষ অবধি জয়ও ছিনিয়ে নিল তাঁরা। এদিন রাজস্থানকে এক রানে হারাল কলকাতা। এদিন ইডেনে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাহানে। ওপেন করতে নেমে সুনীল নারিন মাত্র ১১ রানে আউট হলেও অজিঙ্ক রাহানেকে নিয়ে রহমানউল্লা গুরবাজ গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। রাহানে ৩০ এবং গুরবাজ ৩৫ রানে আউট হওয়ার পরে মাঝের ওভারে দলকে টেনে তোলেন অঙ্গকৃষ রঘুবংশী এবং আন্দ্রে রাসেল। রাসেলকে এদিন ইডেনে পুরনো ছন্দে দেখা গিয়েছে। মাত্র ২৫ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি অপরাজিত থাকেন। অন্যদিকে তাঁকে যোগ্য সহায়তা করেন রঘুবংশী। তিনি ৩১ বলে ৪৪ রান করেন। রাসেলকে এদিন ইডেনে পুরনো ছন্দে দেখা গিয়েছে। মাত্র ২৫ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি অপরাজিত থাকেন। অন্যদিকে তাঁকে যোগ্য সহায়তা করেন রঘুবংশী। তিনি ৩১ বলে ৪৪ রান করেন। কলকাতা ১৫ ওভার শেষে ১২১ রান তুলেছিল। শেষ পাঁচ ওভারে রাসেল এবং রিংকু মিলে ৮৫ রান তোলেন। যাতে কিছুটা সঙ্গত দেন রঘুবংশীও। সব মিলিয়ে কুড়ি ওভার শেষে চার উইকেট হারিয়ে কলকাতা তোলে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বৈভব সূর্যবংশীকে (৪ রান) ফিরিয়ে দেন বৈভব অরোরা। কিছুক্ষণের মধ্যেই শূন্য রানে আউট হয়ে ফেরেন কুণাল সিং। কিন্তু তৃতীয় উইকেটে ৫৮ রানের পার্টনারশিপ করেন যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগ। যশস্বী ৩৪ বলে আউট হয়ে গেলেও ইনিংস টানতে থাকেন রিয়ান পরাগ। ৪৫ বলে ৯৫ রান করে হর্ষিত রানার বলে আউট হয় ফেরেন। শেষদিকে রাজস্থানের হয়ে শুভম দুবে ১৪ বলে ২৫ রানের ইনিংস খেলে চেষ্টা করলেও কলকাতা মাত্র এক রানে ম্যাচ জিতে নেয়। এদিন জয়ের ফলে কলকাতা ১১ টি ম্যাচ খেলে পাঁচটি জয় পেয়ে দশ পয়েন্ট ঘরে তুলল। শেষ তিনটি ম্যাচে সবকটিতে জিততে পারলে তাহলেই প্লে অফে যেতে পারবে কলকাতা।

সপ্তাহের সেরা

ভোটের ৪৮ ঘণ্টা আগেও তোলা যাবে নাম! সুপ্রিম কোর্টের নির্দেশে আশার আলো

নিউজ বাজার২৪ ডেস্ক :ভোটার তালিকায় নাম না থাকলে ভোট...

শ্রেয়স-প্রভসিমরনের জুটিতে কুপোকাত মুম্বই, ওয়াংখেড়ে জয়ে পাঞ্জাবের দাপট

ম্যাচের শুরুতেই ডি ককের দাপট, বড় স্কোর মুম্বইয়ের নিউজ বাজার২৪...

বামেদের ভোট কি বিজেপিতে যাচ্ছে? বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি

বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে কেন? নিউজ বাজার ২৪ ডেস্ক,...

ট্যাক্সি ও অটো চালকদের জন্য নতুন নিয়ম! এবার এই ভাষা না জানলে মিলবে না পারমিট

ট্যাক্সি-অটো চালকদের জন্য নতুন নিয়মের মূল দিকগুলো ট্যাক্সি ও অটো...

১৭ এপ্রিলের আবহাওয়া: উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পংয়ে বেশি প্রভাব, ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক :...

Topics

নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

নিউজ বাজার২৪ ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন,...

শিশুদের আধার কার্ডে বড় আপডেট: বাড়িতে বসেই করুন ‘বাল আধার’-এর আবেদন

অনলাইনে বাল আধার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিউজ বাজার২৪ ডেস্ক...

লখনউকে উড়িয়ে শীর্ষে আরসিবি, বোলারদের দাপটে উচ্ছ্বসিত অধিনায়ক পাটিদার

পেসারদের দাপটে বড় জয়, সহজেই লক্ষ্য ছুঁলো বেঙ্গালুরু নিউজ বাজার২৪...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img