Wednesday, February 11, 2026
23 C
Kolkata

South 24 Pargana:নিষেধাজ্ঞা সত্ত্বেও গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ১৩ জন মৎস্যজীবী সহ ট্রলারডুবি

Newsbazar24:আবহাওয়া দপ্তরের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গভীর সমুদ্রে ইলিশ ধরতে গিয়ে ট্রলার ডুবি ১৩ জন মৎস্যজীবীসহ।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায়।
জানা গেছে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সমুদ্রে মাছ ধরার উপর উপর নিষেধাজ্ঞা ছিল। কারণ, বঙ্গোপসাগরে
কিন্তু সেই সতর্কবার্তা অগ্রাহ্য করেই এফবি শাকিলা নামে একটি ট্রলার ১৩ জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রের দিকে রওনা দেয়। স্থান্্্ জানা গিয়েছে, রবিবার ভোর চারটে নাগাদ দক্ষিণ ২৪ পরগনার নামখানার দশমাইল ঘাট থেকে ট্রলারটি যাত্রা শুরু করে।

। কিন্তু কিছু সময় পরেই জম্বুদ্বীপ থেকে পশ্চিম-দক্ষিণ দিকে এগোতেই ভয়ঙ্কর ঢেউয়ের মুখে পড়ে যায় ট্রলারটি। উত্তাল সমুদ্রের ধাক্কায় ফেটে যায় ট্রলারের পাটাতন, এবং মুহূর্তেই জল ঢুকে ডুবে যেতে শুরু করে পুরো ট্রলারটি।
মৎস্যজীবীরা বাঁচার জন্য চিৎকার শুরু করেন। ভাগ্য সহায় ছিল, কারণ কাছেই আরেকটি ট্রলার অবস্থান করছিল। মৎস্যজীবীদের চিৎকার শুনে সেই ট্রলার দ্রুত এগিয়ে আসে এবং সকলকে উদ্ধার করতে তৎপর হয়। ধীরে ধীরে ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করে আনা হয় নিরাপদ স্থানে। পাশাপাশি, উদ্ধার করা হয় বিপর্যস্ত ট্রলারকেও।

মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া সতর্কতা থাকা সত্ত্বেও কিছু ট্রলার সমুদ্রে পাড়ি দিচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল, সতর্কবার্তা উপেক্ষা করলে কতটা বড় বিপদ আসতে পারে।

বর্তমানে সব মৎস্যজীবীকে নিরাপদে নামখানা মৎস্য বন্দরে ফিরিয়ে আনা হয়েছে এবং ট্রলারটিরও মেরামতির ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কড়া নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।

Hot this week

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

Topics

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে ব্যতিক্রম নয়, বিধানসভা সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের

বিধানসভায় নিরাপত্তা নিয়ে মামলা: মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম নয়,...

শীতের দাপট কমতেই মালদায় সময়ের আগেই আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ফেব্রুয়ারির দশ তারিখ। সাধারণ হিসেব...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img