পরীক্ষা চলাকালীন এক ছাত্রকে মুরগি কাটার নির্দেশ এক শিক্ষকের 

Newsbazar24 :

শিক্ষাব্যবস্থা মাঝে মাঝে কোন তলানিতে পৌছায় তা এমন দু’একটা উদাহরণেই বোঝা যায়। রাজস্থানের উদয়পুরের একটি সরকারি স্কুলের এমন ঘটনায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনা সামনে আসতেই স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। এরপর তাঁরা এই বিষয়টি নিয়ে রাজস্থানের মন্ত্রী বাবুলাল খারাদির কাছে অভিযোগ জানান। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মন্ত্রী তৎক্ষণাৎ গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশের পর মহকুমা আধিকারিক হাসমুখ কুমার ঘটনার তদন্ত শুরু করেন। সেই তদন্তে প্রমাণিত হয় অভিযুক্ত শিক্ষক পরীক্ষা চলাকালীন নবম শ্রেণির ছাত্র রাহুল কুমার পাগড়িকে মুরগির মাংস ছাড়িয়ে কাটতে বাধ্য করেছিলেন।

স্কুলের বাকি পড়ুয়ারা জানিয়েছে, বেশ কয়েকদিন আগে ওই শিক্ষকের রোষে পড়েছিলেন মিড ডে মিলের রাধুনি। অভিযোগ, এরপরই ওই রাঁধুনির চাকরি চলে যায়। তারপর থেকে স্কুলের পড়ুয়ারা ঠিক ভাবে মিড ডে মিল পাচ্ছে না। জানা গিয়েছে ওই শিক্ষক ছাত্রকে দিয়ে মুরগির মাংস কাটিয়ে তা নিজের বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। তদন্তের পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রমাণিত হতেই মোহনলাল ডোডাকে বহিষ্কারের নির্দেশ দেন জেলা শিক্ষা আধিকারিক। এদিকে এই ঘটনা সামনে আসতেই রাজস্থানে সরকারি শিক্ষার বেহাল অবস্থা আরও একবার সকলের সামনে উঠে এসেছে।

সপ্তাহের সেরা

বামেদের ভোট কি বিজেপিতে যাচ্ছে? বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি

বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে কেন? নিউজ বাজার ২৪ ডেস্ক,...

ট্যাক্সি ও অটো চালকদের জন্য নতুন নিয়ম! এবার এই ভাষা না জানলে মিলবে না পারমিট

ট্যাক্সি-অটো চালকদের জন্য নতুন নিয়মের মূল দিকগুলো ট্যাক্সি ও অটো...

১৭ এপ্রিলের আবহাওয়া: উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পংয়ে বেশি প্রভাব, ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক :...

নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

নিউজ বাজার২৪ ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন,...

শিশুদের আধার কার্ডে বড় আপডেট: বাড়িতে বসেই করুন ‘বাল আধার’-এর আবেদন

অনলাইনে বাল আধার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

লখনউকে উড়িয়ে শীর্ষে আরসিবি, বোলারদের দাপটে উচ্ছ্বসিত অধিনায়ক পাটিদার

পেসারদের দাপটে বড় জয়, সহজেই লক্ষ্য ছুঁলো বেঙ্গালুরু নিউজ বাজার২৪...

পয়লা বৈশাখের সন্ধ্যায় কালীঘাটে অভিষেক, মায়ের আরতি করে চাইলেন বড় আশীর্বাদ

পয়লা বৈশাখের সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রদীপ...

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ডিউটিতে থাকা জওয়ানের মর্মান্তিক মৃত্যু

রাতে ব্যারাকে আগুন, শর্ট সার্কিটের ইঙ্গিত—তদন্তে বিএসএফ হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img